রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ, শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা (Sample Test) বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণের (Daily Case) রেখচিত্র। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮৩ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে শনাক্তের হারও (Positivity Rate)। নমুনা পরীক্ষায় সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশে। তবে দৈনিক মৃত্যু (Covid Death) আগের দিনের চেয়ে কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা সাড়ে ১২ হাজারের নিচে নেমেছে।

গতকাল সোমবারই দীর্ঘদিন বাদে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পাঁচশোর গণ্ডির নিচে নেমেছিল। ফলে সামান্য হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে অস্বস্তি খানিকটা বেড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)  প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৮৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৯৫ হাজার ২১০ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও চার জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩৭৬ জন।’

সুস্থতার হার অবশ্য ক্রমশই বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৮ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৬১ হাজার ৫৮০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৫৪ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৩৩৪ জন।’

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম