বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পরেও ধর্মেন্দ্রকে নিয়ে একটাই আক্ষেপ হেমার

Share:

নিজস্ব প্রতিনিধি: এত বছর বিয়ে হয়ে গেল, এখনো রয়েছে আক্ষেপ। বলিউডের স্বনামধন্য দম্পতি ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী এবং বলিউডের জিতু ধর্মেন্দ্র। প্রথম বিয়ের পরে, দুই সন্তান হয়ে যাওয়ার পরেও অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র। সেই যুগে তাঁদের নিয়ে কম আলোচনাও হয়নি। হেমার বাবা-মা প্রথমেই ধর্মেন্দ্রকে মেনে নিতে চাইনি। কারণ তাঁরা চাননি যে, তাঁদের মেয়ে দ্বোজ বরকে বিয়ে করুক। কিন্তু দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন তখন। এদিকে ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কউরকেও ডিভোর্স দিতে রাজি তখন। শেষমেশ প্রকাশকে ডিভোর্স দিয়ে হেমাকে নিয়ে করেন ধর্মেন্দ্র। বলিউডের তৎকালীন সময়ের অন্যতম সুপারস্টার নায়ক-নায়িকা ছিলেন, হেমা-ধর্মেন্দ্র। তাঁরা একসঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমা বলিউডকে উপহার দিয়েছিলেন। আর সিনেমা করতে করতেই প্রেমে পড়েন। দুজনে তবে সেই সময়ে হেমার প্রেমে পড়েননি এমন কেউ হয়তো নেই। শুধু শুধু তিনি পুরুষদের স্বপ্নের নায়িকা ছিলেন না। তাঁর অভিনয়, সৌন্দর্য্য সবেতেই পাগল ছিলেন গোটা বিশ্ব। যাই হোক, এখনো পর্যন্ত বলিউডের অন্যতম সফল জুটি হিসেবে খ্যাত হেমা-ধর্মেন্দ্র। কিন্তু ধর্মেন্দ্রকে বিয়ে করে খুশি নন হেমা। এতদিন পর প্রবীণ অভিনেত্রী নিজেই তা স্বীকার করলেন। কেন?

কয়েক বছর আগে, ৬৯ বছর বয়সী অভিনেত্রী নিজেই প্রকাশ করেছিলেন যে, তিনি স্বামী তথা অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গে এখনও পর্যন্ত যথেষ্ট সময় কাটাতে পারেননা। তাই তিনি বিয়ের আগের দিনগুলি খুব মিস করেন। বিয়ের আগে তিনি ভেবেছিলেন যে, তাঁদের বিয়ের পরে হয়তো তিনি ধর্মেন্দ্রর সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন। কিন্তু তা হয়ে ওঠেনি।

কয়েক বছর আগে একটি বেসরকারি সংবাদমাধ্যম থেকে যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি জীবনে কী বেশি মিস করেন, তখন হেমা বলেছিলেন, “হয়ত আমি আমার স্বামীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর আশা করেছিলাম। আমি ভেবেছিলাম আমরা আরও বেশি সময় একে অপরের সঙ্গে থাকতে পারবো। কিন্তু আদতে তা হয় নি।” তিনি আরও বলেন, “আমি পরিস্থিতি মেনে নিয়েছি। আমি আমার মেয়েদের পেয়েছি। কিন্তু মেয়েদের বাবা আমাকে পাগলের মতো ভালোবাসে। যখন আমি আমার প্রতি তাঁর অনুভূতির কথা চিন্তা করি তখন সবকিছুই মূল্যবান বলে মনে হয়, এমনকি তাঁর শারীরিক অনুপস্থিতিও।”

যদিও হেমা আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন, তবে ধর্মেন্দ্রকে খুব শীঘ্রই করণ জোহরের পরিচালনায়, রকি অর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে। এছাড়াও এই বছর অভিনেতা, ৭০ তম জন্মদিন সেলিব্রেশন হবে ধুমধাম করে। ধর্মেন্দ্র এবং হেমা, শোলে, রাজা জানি, সীতা অর গীতা এবং ড্রিম গার্লের মতো ক্লাসিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বর্তমানে ধর্মেন্দ্রর চারটি সন্তান। হেমা ও ধর্মেন্দ্রর ঘরে দুটি মেয়ে, এশা দেওল ও অহনা দেওল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের