ম্যাকাউটের অপসারিত উপাচার্যকে বহাল রাখার নির্দেশ হাইকোর্টের

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র উপাচার্য পদে সৈকত মৈত্রকে পুনর্বহাল করতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র উপাচার্য পদে সৈকত মৈত্রকে পুনর্বহাল করতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন। তিন সপ্তাহের মধ্যেই তাঁকে কাজে যোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

সৈকত মৈত্রকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র উপাচার্য পদ থেকে অপসারণ করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য শিক্ষা দফতর। গত ২৯ জুলাই সৈকত মৈত্রকে উপাচার্য পদ থেকে অপসারণ করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৈকত। গত সোমবার কলকাতা হাইকোর্ট ম্যাকাউটের উপাচার্য নিয়োগ বিজ্ঞপ্তির উপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি তাঁকে কেন মেয়াদ শেষ হওয়ার আগে অপসারণ করা হল, তা জানতে চায় আদালত। মঙ্গলবারের মধ্যে রাজ্য শিক্ষা দফতরকে তা জানাতে বলে কলকাতা হাইকোর্ট। এরপর বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাইকোর্ট।

প্রসঙ্গত গত চার বছর ধরে ম্যাকাউটের উপাচার্য পদে দায়িত্ব সামলাচ্ছেন সৈকত মৈত্র। তিন বছর পর ওই পদে তাঁর মেয়াদ বাড়ানো হয়। গত ২৯ জুলাই ওই পদে নতুন নিয়োগের জন্য আচমকা রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি কর। সেই সিদ্ধান্ত মানতে চাননি সৈকত। রাজ্যের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি নিয়ে অবশ্য দাবি করেন, ম্যাকাউট আইন মেনে সৈকত মৈত্র ২৬ জুলাইয়ের পর আর উপাচার্য পদে থাকতে পারেন না। যদিও বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁকে ম্যাকাউটের উপাচার্য পদে বহাল রাখার নির্দেশ দিল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক