পরনে লুঙ্গি, সিনেপ্লেক্সে ঢুকতে পারলেন না ৬০ বছরের বৃদ্ধ

বয়কটের মুখে পড়ার আশঙ্কা থেকে সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে ওই বৃদ্ধকে ফের হলে এসে প্রিয় ছবি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুধুমাত্র লুঙ্গি পরার অপরাধে এক ষাটোর্ধ্ব বৃদ্ধর কাছে টিকিট বিক্রি করল না সনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আর ওই অমানবিক ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে সরব হয়েছেন নেটা-নাগরিকরা। অনেকেই লিখেছেন— ভারতে তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় রাজ্যে লুঙ্গি পরে অনেকেই সিনেমা দেখতে যান। পোশাক বিধির দোহাই দিয়ে তো তাদের আটকানো হয় না। তবে বাংলাদেশে কেন?

যাদের ছবি দেখতে গিয়ে ওই অমানবিক আচরণের শিকার হয়েছেন বৃদ্ধ সেই বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজও এমন ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবার এক নাতিদীর্ঘ বিবৃতি জারি করেছে নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বয়কটের মুখে পড়ার আশঙ্কা থেকে সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে ওই বৃদ্ধকে ফের হলে এসে প্রিয় ছবি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকার সনি স্টার সিনেপ্লেক্সে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের ‘পরাণ’ ছবিটি দেখতে হাজির হয়েছিলেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধ। কিন্তু লুঙ্গি পরায় তাঁর কাছে টিকিট বিক্রি করতে যাননি হলের টিকিট কাউন্টারে থাকা কর্মী। শেষ পর্যন্ত এক রাশ কষ্ট নিয়ে ওই ব্যক্তি ফিরে যান। শুধুমাত্র লুঙ্গি পরার অপরাধে এক বৃদ্ধকে হলে ঢুকতে বাধা দেওয়ায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটা নাগরিককরা। কেউ কেউ লুঙ্গি পরে ওই হলে ছবি দেখতে দেওয়ার ডাক দিয়েছেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়