বয়স মাত্র ১, এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোজগার মাসে লক্ষাধিক!

জন্ম ২০২০ সালের ১৪ অক্টোবর। অর্থাৎ বর্তমানে বয়স মাত্র এক বছর। কিন্তু এরমধ্যেই সে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বর্তমানে ইনস্টাগ্রামে (Instagram) তাঁর ফলোয়ার্স সংখ্যা বর্তমানে ৩০ হাজারেরও বেশি।

Share:

আন্তর্জাকিত ডেস্ক: জন্ম ২০২০ সালের ১৪ অক্টোবর। অর্থাৎ বর্তমানে বয়স মাত্র এক বছর। কিন্তু এরমধ্যেই সে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বর্তমানে ইনস্টাগ্রামে (Instagram) তাঁর ফলোয়ার্স সংখ্যা বর্তমানে ৩০ হাজারেরও বেশি। আর এখান থেকে মাসে অনায়াসে লক্ষাধিক টাকাও রোজগার করছে ওই একরত্তি। তবে সে কোনও স্টারকিড নয় অর্থাৎ কোনও তারকার সন্তান নয়। তবুও তাঁর ভিডিও শেয়ার হলেই হামলে পড়েন নেটিজেনরা। ওই একরত্তির গল্প শুনলে চমকে যাবেন আপনিও।

কি এমন করে এই খুদে? যার জন্য তাঁর এত জনপ্রিয়তা। এক কথায় বলা যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencers)। বর্তমানে বহু এমন মানুষ আছেন যারা সোশাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম। ফলে তাঁদের প্রচুর ফলোয়ার্স তৈরি হয়। এবং তাঁরা সোশ্যাল মিডিয়া থেকে ভালোমন্দ রোজগারও করেন। এই খুদেও তাঁদের মধ্যে অন্যতম। তবে সে অন্যদের থেকে একেবারেই আলাদা। কারণ তাঁর বয়স মাত্র এক বছর।

বেবি ব্রিগস (Baby Briggs) নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান ওই খুদের মা। মূলত একটি ট্রাভেল ভ্লগ (Travel Vlogs) চালান তিনি। আর ওই একরত্তিকে নিয়েই তিনি ঘুরে বেরান আমেরিকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। মাত্র এক বছরে আমেরিকার প্রায় ১৬টি প্রদেশ ঘুরে ফেলেছে সে। আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইতান-সহ বিভিন্ন মার্কিন প্রদেশ ঘুরে দেখেছে এই একরত্তি।

ওই খুদের মা জানিয়েছেন, যখন আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম, তখন আমি ভেবেছিলাম আমার কেরিয়ার বোধহয় শেষ হয়ে গেল। ফলে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু করার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে বেবি ট্রাভেলকেই বেছে নিয়েছি। এটা এর আগে কেউ সেভাবে করেনি। তিনি আরও বলেন, এই কোভিড পরিস্থিতির মধ্যেও গত এক বছরে আমরা অনেক জায়গায় ঘুরেছি। তবে দুরুত্ববিধি মানতে মূলত অফবিট এলাকায় ট্রাভেল করেছিলাম আমরা। আর ছোট্ট বেবি ব্রিগসের নানান কাণ্ড-কারখানা দর্শকদের যথেষ্ট পছন্দের। ফলে তাঁর ফলোয়ার্স সংখ্যা বাড়ছে হু হু করে। এরমধ্যেই মাসে এক লক্ষ টাকার বেশি রোজগার করে সে। সবচেয়ে বড় কথা, বেবি ব্রিগসের এক স্পনসরও রয়েছে। তাঁর ডাইপার স্পনসর করে একটি সংস্থা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক