রাজ্যের পুরস্কার প্রত্যাখ্যান, এবার অর্মত্য সেনকে পুরস্কার দিচ্ছে সিপিএম

মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি (Muzaffar Ahmed Trust Prize) পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি (Muzaffar Ahmed Trust Prize) পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সম্প্রতি রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন অমর্ত্য সেন (Amartya Sen)। তবে সিপিএমের তরফে দেওয়া এই পুরস্কার অর্মত্য সেন গ্রহণ করছেন। শুক্রবার নোবেলজয়ীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন প্রতীচী ইনস্টিটিউটের ডিরেক্টর মানবী মজুমদার। বর্তমানে অর্মত্য সেন বিদেশে রয়েছেন। তাই সশরীরে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তাঁর হয়ে পুরস্কার নেবেন মানবী মজুমদার।

ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম পথিকৃত মুজফফর আহমেদের জন্মদিনে এই পুরস্কার দেওয়া হয় সিপিএমের তরফে। এ বছর অর্মত্য সেনের ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য সম্মানিত করা হবে নোবেলজয়ীকে। মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার কমিটির সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শুক্রবার বিকেলে মহাজাতি সদনে সিপিএমের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এই পুরস্কারে মানপত্র ছাড়াও ১০ হাজার টাকার চেক দেওয়া হয় প্রাপককে।

অর্মত্য সেনের যে বইটির জন্য এই পুরস্কার দিচ্ছে মুজফফর আহমেদ ট্রাস্ট সেই বই অর্থাৎ ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ নিয়ে পুরস্কার কমিটি জানিয়েছে, মায়ানমারে (Myanmar) রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের বর্ণনা-সহ ভারতীয় জীবনে সাম্প্রদায়িকতার ভূমিকা তথা অবদানের কথা রয়েছে ওই বইতে রয়েছে। এই কমিটি ২০১৪ সালে ইতিহাসবিদ অমলেন্দু দে’কে মরণোত্তর মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দিয়েছিল। অমলেন্দু দে’র লেখা ঐতিহাসিক গ্রন্থ – ‘সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে  বইয়ের জন্য এই পুরস্কার দেয় মুজফফর আহমেদ ট্রাস্ট।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ