প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার পর্দায় দেখা ‘শোলে’র বীরুর কাণ্ড এবার বাস্তবের মাটিতে! প্রেমিকাকে বিয়ে করার দাবিতে সোজা মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়লেন এক যুবক। এই কাণ্ড দেখে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ থেকে দমকল, সকলেই নেমে পড়েন তাঁকে নিরাপদে নামানোর চেষ্টায়। কিন্তু বিয়ে না হলে কিছুতেই নীচে নামবেন না, নিজের দাবিতে অনড় যুবক। শেষ পর্যন্ত প্রায় ১২ ঘণ্টার টানটান নাটকের পর তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে। ওই যুবকের নাম শোভন মণ্ডল। তিনি সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম দিলীপ মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রায় ২টো নাগাদ সকলের নজর এড়িয়ে সোনাচূড়া বাজারের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন শোভন। আজ রবিবার (৮ নভেম্বর) সকালে বাজারের লোকজন টাওয়ারের উপরে তাঁকে বসে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে।

আরও পড়ুন: হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

স্থানীয়দের দাবি, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শোভন। তাঁকে বিয়ে করার দাবিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বারবার তাঁকে নীচে নেমে আসার অনুরোধ করা হয়। কিন্তু শোভনের একটাই দাবি, প্রেমিকাকে বিয়ে না করালে তিনি টাওয়ার থেকে নামবেন না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চলে। কিন্তু কিছুতেই নিজের সিদ্ধান্ত থেকে সরতে রাজি হননি যুবক। অবশেষে আজ রবিবার দুপুর ২টো থেকে আড়াইটে নাগাদ দমকলের সাহায্যে তাঁকে টাওয়ার থেকে নিরাপদে নামানো হয়। সব মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে চলে এই উদ্ধার অভিযান।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩