আইএসআই প্রধানকে নিয়ে কাবুলে শাহ কুরেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবান সরকারের সঙ্গে কথা বলতে  আফগানিস্তান পৌঁছলেন পাক বিদেশমন্ত্রী শাহ কুরেশি। কুরেশির আফগানিস্তান সফরের খবর দিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। পাক বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি এক বিবৃতিতে বলা হয়েছে, তালিবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিকস্তরে যাবতীয় বিষয় নিয়ে কথা বলতেই শাহ কুরেশির কাবুল সফর।

আইএসআই প্রধান এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানে পা রাখলেন। অন্যদিকে শাহ কুরেশি তৃতীয় বিদেশমন্ত্রী, যিনি তালিবান শাসিত দেশ সফরে গেলেন। এর আগে কাতার এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা কাবুল গিয়েছিলেন। তালিবান সরকারের সঙ্গে কথা বলেন। 

উল্লেখ করা যেতে পারে, গত বুধবার রুশ সরকার একটি আলোচনা চক্রের আয়োজন করে। আলোচনাচক্রে অংশগ্রহণ করেছিল চিন-পাকিস্তান-সহ ১০টি দেশ। আফগানিস্তানের মাটি যাতে জঙ্গিদের আঁতুরঘর হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে তারা তালিবান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানায়। সূত্রের খবর, বৈঠকে তালিবান সরকার অংশগ্রহণকারী দেশকে এই  ব্যাপারে আশ্বাস দিয়েছে। পরিবর্তে তারা আন্তর্জাতিকমহলের কাছে আর্থিক সাহায্য চেয়েছে।

তালিবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি কিছুদিন আগে মস্কোতে আয়োজিত এক সম্মেলনে বলেন, আফগানিস্তানকে এক ঘরে করে রাখলে কোনও দেশই লাভবান হবে না। সেটা অতীতে প্রমাণিত হয়েছে। তাই, বিশ্বের উচিত আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই অনুরোধের কারণ, তালিবান সরকার রীতিমতো অর্থসঙ্কটে ভুগছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহল তাদের স্বীকৃতি না দিলে অর্থ সাহায্য পাওয়া রীতিমতো কঠিন হয়ে পড়বে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার