চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যরাতে খাদ্য দফতরে জ্বলে উঠল আলো! শোরগোল মেখলিগঞ্জে

নিজস্ব প্রতিনিধি: মাঝ রাত্তিরে(Mid Night) খাদ্য দফতরের(Food Department Office) অফিসে জ্বলে উঠল আলো! শুক্রবার (Friday) বিকেলে অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও কীভাবে মধ্যরাতে আলো জ্বলে উঠল সরকারি অফিসে তাই নিয়ে হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। ঘটনাটি কোচবিহার জেলার মেখলিগঞ্জে। মাঝ রাতে অফিসে আলো জ্বলতে দেখে অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জের(Mekhliganj) খাদ্য দফতরের অফিস শুক্রবার বিকেলে ছুটি হয়ে যায়। কিন্তু ওইদিন রাত ১২টা নাগাদ অফিসের ভেতরে আলো জ্বলে ওঠে। আলো জ্বলতে দেখে স্থানীয় মানুষজনের মধ্যে শোরগোল পড়ে যায়। অফিসে চোর ঢুকেছে নাকি কেউ গুরুত্বপূর্ণ নথি সরানোর কাজ করছিল সেই সময় আলো জ্বালিয়ে তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই অফিস চত্বরে ভিড় করেন। তাঁরা খাদ্য দফতরের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় থানায়। পুলিশ(Police) এসে ওই দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে(Control) আনেন। যদিও গোটা বিষয়টি নিয়ে ওই দফতরের আধিকারিকদের দাবি, অফিসে বিশেষ কাজ থাকার কারণে শুক্রবার(Friday) রাতে অফিস খোলা ছিল। পুলিশের কাছে এক আধিকারিক দাবি করেছেন, ‘এমন কিছু বিশেষ কাজ থাকে, যা শেষ করার তাড়া থাকে। সেই কারণেই খোলা ছিল অফিস। শুক্রবারের মধ্যেই কিছু রিপোর্ট দফতরের ওপর তলায় পাঠানোর তাড়া ছিল।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ