আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন সপ্তাহের শুরু মানেই নতুন পরিকল্পনা, কাজের ব্যস্ততা আর একরাশ প্রত্যাশা। রবিবারের ছুটির আমেজ কাটিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) থেকে  আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে সকলকে। তবে সপ্তাহের প্রথম দিনেই কারও জীবনে আসতে পারে সুখবর, কারও আবার কর্মক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব ও চাপ। কারও আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে, আবার কাউকে অপ্রত্যাশিত খরচের মুখে পড়তে হতে পারে। প্রেম, দাম্পত্য, চাকরি, ব্যবসা কেমন যাবে জেনে   

 মেষ (Aries)

সপ্তাহের প্রথম দিনেই কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। তবে কোনও গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করার আগে ভালভাবে যাচাই করে নিন। আর্থিক দিক থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

 বৃষ (Taurus) 

কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে যাবে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়ারা ভাল ফল পেতে পারেন। প্রেমের সম্পর্কেও বোঝাপড়া বাড়বে।  

 মিথুন (Gemini) 

নতুন সপ্তাহে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতার প্রশংসা হতে পারে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। তবে কথাবার্তায় সংযম বজায় রাখুন। তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না। প্রেমের সম্পর্কেও সুন্দর সময় কাটতে পারে। 

 কর্কট (Cancer) 

পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। ঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে। কাছের মানুষের সঙ্গে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়াই ভাল।

সিংহ (Leo) 

আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ আলোচনা থেকে লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকেও দিনটি মোটামুটি ভাল। আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের সম্পর্কেও সুখবর আসতে পারে। 

কন্যা (Virgo) 

কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তবে পরিকল্পনা করে এগোলে সব কাজ সামলে নিতে পারবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পড়ুয়াদের জন্য দিনটি পরিশ্রমের। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।  

 তুলা (Libra) 

সপ্তাহের প্রথম দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ নতুন করে শুরু করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও দক্ষতার প্রশংসা হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভের মুখ দেখাতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।

 বৃশ্চিক (Scorpio) 

কিছুটা সাবধানে চলতে হবে। কাজের ক্ষেত্রে প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। কোনও পুরনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা গোপন রাখাই ভাল। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

 ধনু (Sagittarius) 

নতুন সপ্তাহের শুরুতেই সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে কাজে আসতে পারে। ব্যবসায় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবন সুখের হবে। তবে কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না, যা পরে রাখা কঠিন হয়ে পড়ে।

 মকর (Capricorn)

সপ্তাহের প্রথম দিনটি আপনার কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। আর্থিক উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনেও স্থিতিশীলতা বজায় থাকবে।

 কুম্ভ (Aquarius)

 নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন। পড়ুয়াদের জন্য পড়াশোনায় মনোযোগী হওয়ার দিন। ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক কোনও বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।

 মীন (Pisces) 

দিনটি কিছুটা ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে কোনও কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগতে পারে। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন। পুরনো কোনও বিষয় নতুন করে সামনে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন