‘লাইগার’র প্রথম গানেই বাজিমাত বিজয়-অনন্যার

অবশেষে মুক্তি পেল 'লাইগার' ছবির গান আফত। যা মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার তা অবশেষে শনিবার সকালে মুক্তি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মুক্তি পেল ‘লাইগার’ ছবির গান আফত। যা মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার তা অবশেষে শনিবার সকালে মুক্তি পেয়েছে। এই গানে ধরা পড়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডের মধ্যেকার মিষ্টি রসায়ন। শুধু কী তাই এই পুরো গান জুড়ে দেখা গিয়েছে সমুদ্রে বিজয় ও অনন্যার জলকেলি। তানিস্ক বাগচির সুরে, রশ্মি বিরাগের কথা এই গান তানিস্ক ও জাহরা খানের কন্ঠে শোনা যাবে এই গান।  

জগন্নাথ পুরীর এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা। ২৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। ছবিটির আরেকটি গান যা সবাইকে মাতিয়ে রেখেছে তা হল আকড়ি পাকড়ি। বিজয় দেবেরকোন্ডা তারএই ডান্স নাম্বারের সঙ্গে সবাইকে রীতিমত মুগ্ধ করেছে। এমনকি অভিনেতা নিজেও স্বীকার করেছেন যে তিনি কোরিওগ্রাফি দেখে “প্রায় কেঁদেছিলেন”। মিউজিক ভিডিওর একটি ছবি শেয়ার করে বিজয় লিখেছেন, “আমি কোরিওগ্রাফি দেখে প্রায় কেঁদে ফেলেছিলাম। কিন্তু এটি দারুণ শুটিং ছিল।”

অন্যদিকে এই ছবির প্রচারে জনপ্রিয় শো কফি উইথ সিজন ৭-এ করণ এসেছিলেন বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পান্ডে।  তাদের উপস্থিতি প্রায় প্রত্যেকের কাছে ভীষণ আনন্দ নিয়ে এসেছিল। শুধু তাই নয় অনন্যা আর বিজয় এই শোতে তাঁদের ছবির প্রচার সংক্রান্ত বার্তা দিয়েছিলেন তো বটেই তার পাশাপাশি বিজয় এও জানিয়েছিলেন এই শো নাকি তাঁর মায়ের প্রিয় শো। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক