আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সহ-সভাপতি বিশ্বনাথন আনন্দ

জয়ের খবরে খুশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে কমনওয়েলথ (CWG) গেমসে ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জয় করে চলেছে। অন্যদিকে, দক্ষিণ ভারতে বসেছে দাবা অলিম্পিয়াডের আসর। এই আনন্দঘন মুহূর্তে ভারতের মুকুটে জুড়ল আরও একটি পলক। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (FIDE)সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। সভাপতিপদে পুনর্নির্বাচিত হয়েছেন আরকাডাই ভরকোভিচ। দ্বিতীয়বার তিনি এই পদে নির্বাচিত হলেন।

দাবা অলিম্পিয়াড চলাকালীন আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শুরু হওয়ার আগে ভরকোভিচ (Arkady Dvorkovich) জানান, ‘ফেডারেশনের সহ-সভাপতি পদে বিশ্বনাথন আনন্দের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে আমি খুশি। আনন্দ আমার দীর্ঘদিনের বন্ধু। দাবা খেলার দৌলতে আনন্দের স্বতন্ত্র পরিচয় রয়েছে। দেশে তো বটেই, বিদেশেও ও যথেষ্ঠ পরিচিত। বিশ্বনাথন আনন্দের আরও একটা ভালো গুন রয়েছে। ও ভালো সুবক্তা।’

প্রেসিডেন্ট পদে ভরকোভিচের প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যান্ড্রিল ব্যারিশপোলেটস। ভরকোভিচ (Dvorkovich) পেয়েছেন ১৫৭টি ভোট।আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট মাত্র ১৬। অন্যদিকে, বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand) । আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফ থেকে টুইট করে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে বলা হয়েছে, ‘সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আরকাডাই ভরকোভিচ, সহ-সভাপতি পদে বিশ্বনাথন আনন্দ।’

আনন্দ পরে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান – প্রত্যেককে ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে নির্বাচিত আরকাডাই ভরকোভিচকে। ধন্যবাদ জ্ঞাপন করি তাদের যারা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পুরনো সদস্যদের পুনরায় নির্বাচিত করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের