রাশিয়ায় ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা

টিকা নেওয়ার আগ্রহ কমছে, চিন্তায় পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশে করোনা সংক্রমণ যখন নিম্নমুখী, সেই সময় রাশিয়ায় হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি কর্মীদের সবেতন এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন। ছুটি কার্যকর হবে চলতি মাসের ৩০ অক্টোবর থেকে।  

বিশ্বের অন্যান্য প্রান্তে করোনা সংক্রমণ যখন নিম্নমুখী, সেই সময় রাশিয়ায় মারাত্মক আকারে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সে দেশের চিকিৎসকমহল বলছে, টিকাকরণ কম হওয়ার ফলেই আচমকা রাশিয়ায় সংক্রমণ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টিকাকরণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ৩৫ শতাংশ নাগরিককে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

একটি বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, গত সপ্তাহ থেকে রাশিয়াজুড়ে সংক্রমণ দ্রুত আকারে ছড়িয়ে পড়তে শুরু করে। লক্ষ্য করার মতো বিষয় হল, দেশবাসীর একাংশের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে অনীহা তৈরি হয়েছে। আরও বেশি যেটা সকলকে অবাক করেছে, তা হল এদের মধ্যে অনেকেই আবার  পুতিন-ঘনিষ্ঠ।

দেশবাসীর একাংশের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে অনীহা দেখা দেওয়ায় প্রেসিডেন্ট পুতিন বিস্ময় প্রকাশ করেছেন।  সূত্রের খবর, পুতিন তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, এটা অত্যন্ত আশ্চর্যের যে অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষের একাংশের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম। কীভাবে সংক্রমণের মোকাবিলা করা যায়, তা নিয়ে বেশ চিন্তায় রুশ প্রেসিডেন্ট। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার