CWG 2022: মহিলা হকিতে ‘চকদে ইন্ডিয়া’, ১৬ বছর বাদে পদক লাভ

অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games ) মহিলা হকিতে ভারতে ব্রোঞ্জ পদকপ্রাপ্তিতে খুশি নবনির্বাচিত রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু। খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM) । রাষ্ট্রপতি মুর্মু রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে ভারতীয় মহিলা হকিদলকে ( women’s hockey) শুভেচ্ছা জানাতে গিয়ে লেখেন – আপনাদের উৎসাহজনক পারফরম্যান্স এবং দলগত ভূমিকা প্রত্যেক দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছে। আপনারা পারফরম্যান্সে আমরা গর্বিত। আশা রাখি আগামীদিনে আপনারা দেশের মুখ উজ্জ্বল করবেন। দেশকে এনে দেবেন আরও পদক।

ভারতীয় মহিলা হকি দলকে ( women’s hockey) অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রোঞ্জপদক প্রাপ্তি, তার মতে, ঐতিহাসিক জয়। দলগত পারফরম্যান্সে প্রধানমন্ত্রী গর্বিত। অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি হকির সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করেন।প্রধানমন্ত্রীর টুইট – হকির সঙ্গে ভারতের আলাদা একটি সম্পর্ক রয়েছে। সম্পর্ক দীর্ঘদিনের। তাই, নিশ্চিতভাবে বলা যায় প্রত্যেক ভারতবাসী মহিলা হকিদলের পারফরম্যান্সে গর্বিত। দীর্ঘ কয়েক বছর বাদে এই প্রথম ভারতীয় মহিলা হকিদল কমনওয়েলথ গেমসের পোডিয়ামে দাঁড়িয়ে পদক গ্রহণ করল। দলের জন্য গর্ববোধ করি।

ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড (New Zealand)। প্রথমার্ধে ফলাফল গোলশূন্য থাকায় দ্বিতায়ার্ধে দুই দল গোল করার জন্য মরীয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের নিউজিল্যান্ড প্রথম গোল করায় ভারত কিছুটা চাপে পড়ে যায়। তবে গোল শোধের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষে করতে হয়নি। মাত্র তিন মিনিটের মাথায় গোল পরিশোধ করে ভারত। দ্বিতীয় গোল তার পরে পরেই। নিউজিল্যান্ড আর ম্যাচ ঘোরাতে পারেনি।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের