CWG 2022: বক্সিংয়ে সোনা নিখাতের

লাইট ফ্লাইওয়েট বিভাগে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games), ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। এবার ভারতকে ১৭তম সোনা দিলেন নিখাত জারিন (Nikhat Zareen) । আর বক্সিংয়ে এল ভারতের তৃতীয় সোনা। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগের (৪৮-৫০ কেজি) ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে হারিয় তিনি সোনা জিতলেন। ইস্তানবুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্লাইটওয়েট (Flight weight) বিভাগেও সোনা জয় করেন নিখাত জারিন। সে হিসেবে কমনওয়েলথ গেমসে তাঁর পদকপ্রাপ্তি এক প্রকার নিশ্চিত ছিল।

ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ (world championship) অনুষ্ঠিত হয় গত মে মাসে। ৫২ কেজির বিভাগে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জুতামাস। ম্যাচের ফলাফল ছিল ৫-০। নিখাতকে কেন্দ্র করে ভারতের প্রত্যাশার পারদ চড়তে থাকে। প্রত্যাশার পারদ চড়তে থাকে ভারতীয় বক্সিং (boxing) কর্তাদের মধ্যেও। এই জয়ে একটা বিষয় স্পষ্ট যে বক্সিংয়ে আগমীদিনে নিখাত জারিন তারকা। বস্তুত, কমনওয়েলথ গেমসে (Commonwealth Games)শুরু হওয়ার পর থেকে কম-বেশি সব ইভেন্টে ভারতীয় অ্যাথলিটদের দাপট ছিল প্রথম থেকেই। ভারতীয় মহিলা হকিদল ব্রোঞ্জ পদক পেয়েছে।

শুরু থেকে প্রতিপক্ষকে মুষ্ঠির আঘাতে ধরাশায়ী করে ফেলেন। নিখাতের পাঞ্চের মোকাবিলা করতে পারেননি কার্লি এমসি। প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন। পাঁচ বিচারকের রায় যায় নিখাতের পক্ষে। তাঁর এই পদক প্রাপ্তিতে খুশি ভারত (India)। খুশি নিখাতের পরিবারও।আশা করা যায়, কমনওয়েলথের বাকি ইভেন্ট থেকেও ভারতের পদকপ্রাপ্তি ঘটবে। অ্যাথলিটদের দিকে তাকিয়ে দেশ।  

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩