গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। কলকাতার লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে বধূর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বাপের বাড়ির।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। কলকাতার লেকটাউনের (Lake Town) দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে বধূর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শ্বশুরবাড়ির লোক ওই বধূকে খুন করেছে বলে তাঁর বাপের বাড়ির অভিযোগ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম পায়েল রায়। কয়েকবছর আগে তাঁর বিয়ে হয়। লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। রবিবার পায়েলের শ্বশুরবাড়ির লোকজন পায়েলের বাপের বাড়িতে খবর দেয়, পায়েল আত্মহত্যা করেছেন এই দাবি করে। ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে বলে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়। তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে ওই বধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রায় সময় সন্দেহ করত স্বামী। দাম্পত্য সম্পর্কে ঝগড়া ও ঝামেলা হত তার জেরে। পায়েলকে শারীরিকভাবে প্রায়শয়ই তাঁর স্বামী অত্যাচার করত বলে দাবি বধূর পরিবারের। পায়েলের বাপের দাবি, তাঁদের মেয়ে আত্মহত্যা করেনি। শ্বশুরবাড়ির লোকেরা মিলে তাঁকে হত্যা করেছে। যদিও এই দাবি অস্বীকার করেছে শ্বশুরবাড়ির লোকজন। ওই বধূর স্বামীর দাবি, পায়েল একাধিক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতেন। আর তা নিয়ে দুজনের মধ্যে অশান্তি হত। পায়েলের স্বামী দাবি করেন, রবিবার সন্ধ্যায় শৌচাগার থেকে বেরনোর পর ঘরে পায়েলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে পায়েলের দেহ উদ্ধার করে লেকটাউন থানার পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠায় তদন্তকারীরা। কীভাবে ওই বধূর মৃত্যু হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ওই বধূকে খুন করা হয়েছে, নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক