কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

Share:

নিজস্ব প্রতিনিধি:  কালীপুজোর রাতেই রিষড়ায় চাঞ্চল্যকর ঘটনা। রিষড়া পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু বাড়িতে ভাঙচুরই নয়, তাঁকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লি এলাকায় থাকেন পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়। এরপর বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হয়। সেই সময় ব্যালকনি থেকে বাইরে কী ঘটছে, তা দেখার চেষ্টা করেন অসিতাভবাবু। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা।

আরও পড়ুন: NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

অসিতাভবাবুর অভিযোগ, কালীপুজোর আগে ওই এলাকায় একটি মদ ও জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল। সেই অভিযানের খবর তিনি পুলিশকে দিয়েছিলেন বলে সন্দেহ করে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর দাবি, অভিযুক্তরা এলাকায় জুয়া ও সাট্টার কারবারের সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকেই আতঙ্কিত পুরসভার ওই আধিকারিক। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় পদ্মপুকুর পাড়ের বাবাই আইচ এবং সুভাষনগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অসিতাভ গঙ্গোপাধ্যায়। রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুরসভার নোডাল অফিসার। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রিষড়া পুরসভার তরফে একাধিক অভিযান চালানো হয়েছে। খাদ্য সুরক্ষা, ভেজাল তেল, নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এবং বিভিন্ন অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় অভিযান চালাচ্ছে পুরসভা। তবে এই হামলার ঘটনায় পুরসভার অভিযান বন্ধ হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন অসিতাভ গঙ্গোপাধ্যায়।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪