বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা! মুজিবকন্যার পদক্ষেপে তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। তাহলে এবার কী দেশে ফিরছেন হাসিনা? নতুন করে সেই বিষয়ে তিনি কোনও উত্তর দেননি। তবে আগেই মুজিবকন্যা বারবার বলেছিলেন তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। দু’বছরেরও বেশি সময় ধরে হাসিনা ভারতে রয়েছেন। এতদিন পাসপোর্টের জন্য আবেদন করতে দেখা যায়নি তাঁকে। তাই হাসিনার পদক্ষেপে জল্পনা শুরু হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে যখন বাংলাদেশের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বিস্ফোরক দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, ‘হাসিনাকে ভ্রমণ সংক্রান্ত পাসপোর্ট নয়। তাঁকে প্রত্যর্পণ করা উচিত ভারতের। কারণ হাসিনা একজন জঙ্গি। তাই ওনাকে আমাদের হাতে ভারত সরকারকে তুলে দিতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার মাধ্য়মেই দেশে ফেরানো উচিত হাসিনাকে। ওনার পাসপোর্টের প্রয়োজন নেই। একজন আসামির মতো ভারত, হাসিনাকে আমাদের হাতে তুলে দিক।’ সূত্রের খবর, হাসিনা চাইছেন দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করতে। সেই কারণেই বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন রয়েছে তাঁর। হাসিনা কবে দেশে ফিরতে চান, সেই দিনক্ষণও প্রায় চূড়ান্ত এমনটাই সূত্রের খবর। হাসিনার আইনজীবীরা নতুন ভ্রমণ সংক্রান্ত পাসপোর্ট ও পরিচয় নথিপত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি লিখেছেন। এখন পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার। বিষয়টি নিয়ে সরকারিভাবেও কিছুই জানানো হয়নি।

আরও পডুন: ‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

২০২৪ সালের ৫ আগস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে গদিচ্যুত হয়েছিলেন হাসিনা। সেই থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে এবার দেশে ফেরার জন্য তৎপর হয়েছেন তিনি। অন্তত হাসিনার পদক্ষেপে তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর