‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চারিদিকে সমুদ্রের নীল জলরাশি, যতদূর চোখ যায় শুধু জল আর জল। নেই কোনও আশ্রয়, বেঁচে ফেরার নিশ্চয়তা। এমনই ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ৯ ঘণ্টা ধরে প্রশান্ত মহাসাগরের জলে ভেসে মৃত্যুর সঙ্গে লড়াই করলেন বিলাসবহুল প্রমোদতরীর এক পিয়ানোবাদক । কিন্তু কথায় বলে রাখে হরি তো মারে কে। সাক্ষাৎ যমদূতের নাগাল থেকে বেড়িয়ে এসে নতুন জীবন পেলেন ওই ব্যক্তি। দুই মৎস্যজীবীর তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। উদ্ধারের পর তাঁর মুখে একটাই কথা, ‘আমি ভেবেছিলাম আর বাঁচব না।’

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওভেশন অফ দ্য সিজ’ (Ovation of the Seas) নামের জাহাজের পিয়ানোবাদক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার ( ৬ নভেম্বর) সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন শন নর্টন এবং গ্রান্ট গ্যারেট নামে দুই মৎস্যজীবী। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাটালিনা দ্বীপের কাছে মার্লিন মাছ ধরার পর তাঁরা নৌকায় ফিরছিলেন। সেই সময় আচমকাই তাঁদের নৌকার ক্যাপ্টেন সমুদ্রের জলে এক ব্যক্তিকে ভাসতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি জলে ডুবে যাচ্ছেন এবং বাঁচার জন্য মরিয়া চেষ্টা করছেন। এক মুহূর্ত দেরি না করে মাছ ধরার সমস্ত সরঞ্জাম গুটিয়ে তাঁকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন দুই মৎস্যজীবী। দু’জন মিলে ওই ব্যক্তির দুই হাত ধরে কোনওরকমে নৌকায় তুলে আনেন। এরপরই জরুরি সামুদ্রিক উদ্ধার পরিষেবায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নিউপোর্ট বিচের লাইফগার্ডরা। 

আরও পড়ুন: বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

উদ্ধারকারী শন নর্টনের কথায়, ওই ব্যক্তিকে নৌকায় তোলার পর তিনি কার্যত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তখন তাঁর মুখে কেবল শোনা যায়, ‘ধন্যবাদ! আমি ভেবেছিলাম আমি মারা যাব।’ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওই ব্যক্তির পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান উদ্ধারকারীরাও।  নিউপোর্ট বিচের লাইফগার্ড ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্দার জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ১৫ থেকে ২০ মাইল দূরে সমুদ্রের মাঝখানে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রায় ৯ ঘণ্টা ধরে তিনি সমুদ্রের জলে ভেসে ছিলেন। উদ্ধারের পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী নর্টনের অনুমান, সমুদ্রের জলের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় এতক্ষণ বেঁচে থাকতে পেরেছেন ওই ব্যক্তি। তাঁর কথায়, জলের তাপমাত্রা প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট থাকায় প্রাণরক্ষা সম্ভব হয়েছে।  রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপও ঘটনার সত্যতা স্বীকার করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের ওই কর্মীর পাশে রয়েছে সংস্থা এবং তাঁকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে। কর্মীর ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে এর বেশি কিছু জানাতে চায়নি তারা। তবে কীভাবে ক্রুজ জাহাজ থেকে ওই ব্যক্তি সমুদ্রে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে মার্কিন কোস্ট গার্ড। প্রায় ৯ ঘণ্টা উত্তাল সমুদ্রে একা লড়াই করে বেঁচে ফেরার এই ঘটনা ইতিমধ্যেই নজর কেড়েছে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর