দেখা করতে গিয়ে প্রতারক প্রেমিক ও বন্ধুর ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রী

অভিযোগ পেয়েই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে বিশেষ তল্লাশি চালাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। মনের মানুষই যে আসলে একজন যৌনলিপ্সু ও প্রতারক, তা ঘুণাক্ষরেও টের পায়নি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোড় ইউনিয়নের বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী। দেখা করতে গিয়ে প্রতারক প্রেমিক ও তার বন্ধুর পাশাপাশি আরও বেশ কয়েকজনের ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় এক বাসিন্দা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ পেয়েই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে বিশেষ তল্লাশি চালাচ্ছে।

সোমবার পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, এক বছর আগে মোবাইল ফোনের সূত্র ধরেই মালগোবা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের সঙ্গে ধামোড় গ্রামের বাসিন্দা ওই নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার সকালে আচমকাই ফোন করে ওই কিশোরীকে পঞ্চগড়ে ডেকে পাঠায় হাসান। বিকেলে পঞ্চগড় পৌঁছলে নির্যাতিতাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে রাতে আটোয়ারী উপজেলার বন্দরপাড়া গ্রামে নির্যাতিতাকে নিয়ে যায়। সেখানে হাসান ও তার বন্ধু সবুজ ধর্ষণ করেন তাকে।

আচমকাই ঘটনাস্থলে উপস্থিত হয় আব্দুর রহমান, তার ছেলে আমিনুল ইসলাম, নজরুল ও ওমর। অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসান ও সবুজ পালিয়ে যায়। এর পরে সুযোগ বুঝে আব্দুর রহমানরা ওই ছাত্রীকে ধর্ষণ করে। অচেতন অবস্থায় এক পথচারী কিশোরীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা করে। নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে ছয় জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫