তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর ঠিক আগের দিনেই গড়িয়ায় ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। লিভ-ইন পার্টনারের হাতে খুন হয়েছেন ২৫ বছরের এক যুবক। গ্রেফতার হয়েছেন  সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসু।। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছিল সেই রাতে?  প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সন্দেহ, তা থেকে দীর্ঘদিনের অশান্তি, আর শেষ পর্যন্ত সেই বিবাদের জেরেই কি ভয়াবহ পরিণতি? খুনের ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 

গড়িয়ার ফরতাবাদে লিভ-ইন সঙ্গী সার্থক সরকারকে খুনের ঘটনায় পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনের মধ্যে একাধিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ঘটনার দিন মদ্যপানের আসরেও সেই প্রসঙ্গ ওঠে। এরপরই শুরু হয় তীব্র বচসা। যার পরিণতি হয় ভয়ঙ্কর।  ঘটনার দিন দু’জনেই মদ্যপান করেছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় ফের পুরনো সম্পর্কের প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা কাটাকাটি থেকে শুরু হয় তীব্র বচসা। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের গলার কাছে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তাঁর। শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি সার্থককে।    

আরও পড়ুন: দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

তদন্তকারীদের প্রাথমিক দাবি, চিৎকার শুনে ছুটে এসেছিলেন সঞ্চালিকার মা মৌমিতা বসু। সার্থককে বাঁচানোর চেষ্টা করেছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডে তাঁর প্রকৃত ভূমিকা কতটা, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে, ঘটনার তদন্তে এবার ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ। যে বাড়িতে সার্থককে খুন করা হয়েছিল, সেটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রক্তের দাগ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক দলের সদস্যরা। সেই নমুনার পরীক্ষার রিপোর্ট তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্রটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় কোনও তৃতীয় ব্যক্তি জড়িত রয়েছেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫