মহারাষ্ট্র মন্ত্রিসভায় টিক-টক স্টারের আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত

চল্লিশদিন বাদে সম্প্রসারিত হল মহারাষ্ট্র মন্ত্রিসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চল্লিশ দিন বাদে সম্প্রসারিত (expansion) হল মহারাষ্ট্র মন্ত্রিসভা। সম্প্রসারিত মন্ত্রিসভায় (cabinet) জায়গা হয়েছে ১৮জনের। এই ১৮জনের মধ্যে ঠাঁই হয়েছে টিক-টক স্টার পুজা চবনকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় রাঠোর (Sanjay Rathod)। মন্ত্রিসভায় রাঠোরের অন্তর্ভুক্ত নিয়ে ইতোমধ্যে নানা প্রান্তে সমালোচনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাঠোরের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, ‘পূর্বতন সরকারের আমলে ওই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হয়। পুলিশ তাকে ক্লিনচিট (Clean cheat) দিয়েছে। সেই ক্লিনচিটের প্রেক্ষিতেই মন্ত্রিসভায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর রাঠোরের অন্তর্ভুক্তি নিয়ে কারও যদি আপত্তি থাকলে কথা বলা যেতেই পারে।’ উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় সঞ্জয় রাঠোর বনমন্ত্রী ছিলেন। টিক-টক স্টারের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উদ্ধব মন্ত্রিসভা থেকে তাঁকে ইস্তফা দিতে হয়।

মহারাষ্ট্র মন্ত্রিসভায় রঞ্জয় রাঠোরের অন্তর্ভুক্তির প্রতিবাদ জানান রাজ্য বিজেপি সভাপতি চিত্রা কিশোর ওয়াগ (Chitra Wagh)। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন টুইট করে চিত্রা কিশোর বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সঞ্জয় রাঠোর, যার বিরুদ্ধে মহারাষ্ট্র কন্যা পুজো চবনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে, তাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। আর এই অন্তর্ভুক্তির বিরুদ্ধে লডা়ই চলবে।’

মন্ত্রিসভা সম্প্রসারণ চলাকালীন বিজেপির কিরিত সোমাইয়ার (Kirit Somaiyya) একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তিনি (কীর্তি সোমাইয়া) ওই সুইসাইডকে খুন বলে মন্তব্য করেন। এদিনের মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তি। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?