উন্নয়ন তহবিলের টাকা খরচ নিয়ে বিধায়ক-কোচবিহার জেলা প্রশাসনের দ্বন্দ্ব

এলাকার উন্নয়ন-তহবিলের টাকা কাজে লাগানো নিয়ে এবার জেলা প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হল কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এলাকা উন্নয়ন-তহবিলের টাকা খরচ নিয়ে এবার জেলা প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হল কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের। কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। তাঁকে কাজ করতে না দিয়ে জেলা প্রশাসন কাজ করতে চায় বলে অভিযোগ ওই বিধায়কের।

কোচবিহারের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, তাঁর বিধানসভা এলাকায় একটি সেতু নির্মাণ করার জন্য টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয় জেলাশাসকের দফতরে। কিন্তু জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধায়কের বরাদ্দ করা টাকায় সেতু তৈরি করা সম্ভব নয়। বিধায়ক সুকুমার রায় দাবি করেন, এলাকায় একটি ৩৩ মিটার লম্বা সেতু তৈরির জন্য ২৮ লক্ষ ৭৭ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয় জেলাশাসকের দফতরে। অভিযোগ, তৃণমূল পরিচালিত জেলা পরিষদ এই সেতু তৈরির কাজ করবে বলে প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়। সুকুমার রায়কে সেই কাজের অনুমতি দেওয়া হয়নি। বিধায়কের অভিযোগ, রাজনৈতিক কারণেই বিজেপি বিধায়ককে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়কের এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, বিধায়কের বরাদ্দ করা টাকায় সেতু তৈরি সম্ভব নয়।

উল্লেখ্য এর আগে কোচবিহারে বাঁধ তৈরি করার জন্য বিজেপি বিধায়কের তহবিলের টাকা তৃণমূল পরিচালিত জেলা পরিষদ নিতে চায়নি বলে অভিযোগ উঠেছিল। কোচবিহারের বিজেপি সভাপতি ও বিধায়ক সুকুমার রায় এই অভিযোগ তুলেছিলেন। সেই সময় তৃণমূল পাল্টা প্রশ্ন করেছিল, বিধায়ক তহবিলের টাকা দিয়ে কীভাবে বাঁধ মেরামতের খরচ উঠবে? সেই ঘটনার পর সেতু নির্মাণ নিয়ে আবার দ্বন্দ্বে জড়ালেন বিধায়ক ও জেলা প্রশাসন।

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭