ডেঙ্গুর থাবা,, তবুও ক্যামেরার পিছনে কঙ্গনা

কঙ্গনা রানাউত (KANGANA RANAUT)। টিমের সহিত দায়িত্ব সামলালেন। নিজের প্রথম ফিল্ম পরিচালিত ডেবিউ বলে কথা!

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে শরীরে ডেঙ্গু বাসা বেঁধেছে, অন্যদিকে ছবির কাজ। কারণ এই প্রথম পরিচালকের ভূমিকায় ডেবিউ করতে চলেছেন তিনি। সুতরাং ছবির কাজ রয়েছে। বিশাল দায়িত্ব মাথার উপরে, তাই ডেঙ্গু (DENGUE) হয়েছে বলে বাড়িতেও বসে থাকা যাবে না। কারণ দায়িত্বটা আগে। তাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়া অবস্থাতেই ইমার্জেন্সির সেটে এলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (KANGANA RANAUT)। টিমের সঙ্গে দায়িত্ব সামলালেন। নিজের প্রথম ফিল্ম পরিচালিত ডেবিউ বলে কথা!

কিন্তু ডেঙ্গু তাঁকে আটকাতে পারল না। হ্যাঁ, কঙ্গনা প্রচণ্ড অসুস্থ, ডেঙ্গুতে ভুগছেন। পাশে শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যা কম এবং জ্বরও উচ্চমাত্রায় রয়েছে তাঁর। গতকাল অর্থাৎ সোমবার তাঁর ডেঙ্গু ধরা পড়েছে। আর এই অবস্থাতেই ছবির শ্যুটিংয়ের কাজ সারছেন তিনি। তাঁর পরিচালনার ডেবিউ ছবি ‘ইমার্জেন্সি’ তে তাঁকে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ইন্দিরা গান্ধীর জীবনকে ভিত্তি করে এই ছবি আবর্তিত হবে। ছবিটির লেখক, রীতেশ শাহ (RITESH SHAH)। যিনি কঙ্গনার আগের ছবি ‘ধাকড়’ও (DHAKAD) লিখেছেন।

বছরের শুরুর দিকেই, কঙ্গনা নিজেই জানিয়েছিলেন যে, ইন্দিরা গান্ধী (INDIRA GANDHI)র মেক-আপ তাঁকে দেবেন, বিখ্যাত হলিউডের মেকআপ শিল্পী ডেভিড মালিনোস্কি (David Malinowski)। কয়েক সপ্তাহ আগেই ‘ইমার্জেন্সি’ (EMERGENCY) তে অভিনেত্রীর ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে। এমনকি ছবির টিজারও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার কঙ্গনা বাস্তব জীবনের চরিত্রে অভিনয় করছেন। এর আগে তামিলনাড়ুর প্রাক্তন ও প্রথম মহিলা মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক মণিকর্ণিকা-(Manikarnika Film) এ মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক