আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গ্রামের বাড়ি ফিরতে ডিপো থেকে সরকারি বাস ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী(অন্ধ্রপ্রদেশ): কাজের সূত্রে গ্রাম থেকে শহরে আসা। কাজ শেষ। এবার বাড়ি ফিরতে হবে। তাই, ডিপো (depot) থেকে সরকারি বাস চুরি করে সেই বাসে ফিরলেন। এমনই আজব ঘটনার সাক্ষী ভিজিয়ানাগ্রাম (Vizianagaram)  ।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চুরি হয়ে যাওয়া বাসটি অন্ধ্রপ্রদেশ সড়ক পরিবহন নিগমের। শুধুমাত্র স্কুল ছাত্রদের নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্যই বিশেষ এই বাস পরিষেবা শুরু করে রাজ্য পরিবহন নিগম। সোমবার বাসটি ডিপো থেকে চুরি হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তে পরিবহন দফতরে রীতিমত হৈচৈ শুরু হয়।রাজ্য পরিবহন দফতর থানায় অভিযোগ রুজু করে। বাস খুঁজে বের করতে পুলিশ মাঠে নামে। তন্ন তন্ন করে খুঁজেও বাসের আর হদিশ মেলে না। পুলিশ হাল ছেড়ে দেয়।

এই অবস্থায় তাদের কাছে খবর আসে, রাজামের কাছে একটি সরকারি বাস (Govt Bus) সোমবার রাত থেকে পড়ে রয়েছে। খবর পাওয়ার পরে পরেই পুলিশ বাহিনী দ্রুত সেখানে পৌঁছে দেখে রাস্তার এক ধারে বাসটি পড়ে রয়েছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

বাস চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সুরেশ চৌধুরী নামে এক ব্যক্তি স্বীকার করে নেন তাঁর অপরাধের কথা। পুলিশকে তিনি বলেন, তাঁর বাড়ি রাজমে। সকালে বাসে করে শহরে এসেছিলেন। কিন্তু কাজ শেষ হতে দেরি হওয়ায় বাস ধরতে পারেনি। তাই, বাস চুরি করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

Published by:

Share Link:

More Releted News:

রেইন রেভ পার্টিতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা তরুণীর, তারপর যা ঘটল…

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ