‘অন্য ধর্মকে অবমাননার শিক্ষা ইসলাম দেয় না’, কুমিল্লার ঘটনায় ক্ষুদ্ধ হাসিনা

সেই ঘটনায় তীব্র নিন্দার মুখে পড়ে গ্রেফতারি ও সাজা দিলেও চুপ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: এপার বাংলায় যখন উৎসবের মেজাজ ঠিক তখনই ওপার বাংলায় জ্বলছে। ভাঙচুর, ধ্বংস করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির, দেবতাদের মূর্তি। খুন করা হচ্ছে হিন্দুদের, যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল বাংলাদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা। সেই ঘটনায় তীব্র নিন্দার মুখে পড়ে গ্রেফতারি ও সাজা দিলেও চুপ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বৃহস্পতিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলাদেশের পুলিশের তরফে জানানো হয়েছে কোরান রাখা ব্যক্তির খোঁজ মিলেছে, সে পলাতক। খোঁজ চলছে খুব দ্রুতই সকলের নামের তালিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘অন্য ধর্মকে অবমাননার শিক্ষা ইসলাম দেয় না। কুমিল্লার ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব, পবিত্র কোরান শরিফকে অবমাননা করেছে, অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে। বাংলাদেশের সংবিধানের চেতনা অসাম্প্রদায়িক। এখানে সকলে স্বাধীন ভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে।’ বাংলাদেশের সরকারের তরফেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে গোটা ঘটনার বিরুদ্ধে। গত বুধবার ঢাকায় একটি শান্তি সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ‘দেশে যারা ধর্মের নাম করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

ঘটনা গুলির নিন্দা জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি প্রতিক্রিয়াতে বলেছেন, ‘আমাদের দেশের স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু একসঙ্গে যুদ্ধ করেছে। এই দেশ সবার।’ বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও এক সুরে বলেছেন, ‘সকল ধর্ম তাদের নিজ নিজ উৎসব-আয়োজন সুষ্ঠভাবে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। এখানে সংখ্যলঘুদের আলাদা করে দেখার কোন কারণ নেই। আমরা সকলেই আপনজন। সকল ধর্মের অনুসারীদের সরকারের নিরাপত্তা দিতে হবে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই