এমন শুভেচ্ছাবার্তা পড়লে হাসি চেপে রাখাই মুশকিল

সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লেখার কথা ছিল এক। লিখে বসলেন আরেক। সেই লেখা আবার সোশ্যাল মিডিয়ায়। আর সোশ্যাল মিডিয়ায় কোনওকিছু ভাইরাল হতে সময় লাগে না। ফলে, যা হওয়ার তাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই লেখা ভাইরাল হওয়ার পর সবাই মুচকি হাসছে। কী লেখা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসহাসি শুরু হয়েছে? আর সেই লেখা কেই বা লিখেছেন?

এটি লিখেছেন পাকিস্তানের নামজাদা রাজনৈতিক ধারাভাষ্যকার জাইদ হামিদ (Pakistani political commentator Zaid Hamid) । সে দেশের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে বসেন। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি তুলনা টানেন আশিস নেহরার। লেখেন – ‘আর্শাদ নাদিমকে (Nadeem Arshad) হার্দিক অভিনন্দন। এই জয় আমাদের কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। আরও বেশি করে তৃপ্তি দিচ্ছে এটা ভেবে যে আর্শাদ নাদিম হারিয়েছেন আশিস নেহরাকে (Ashish Nehra) । এই প্রতিযোগিতার আগে আর্শাদকে হারতে হয় আশিস নেহরার কাছে। এবার আশিস নেহরাকে হারিয়ে দিল। একেই বলে মধুর প্রতিশোধ। দারুণ কাজ করেছ আর্শাদ।’ ব্যস। সোশ্যাল মিডিয়ায় ওই শুভেচ্ছাবার্তা ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা ফিকফিক করে হাসছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media) হওয়া ওই শুভেচ্ছাবার্তা চোখে পড়ে বীরেন্দ্র শেহবাগের। সে আবার এককাঠি উপরে। জাইদ হামিদকে চিচা সম্বোধন করে তাঁর পাল্টা টুইট – ‘আশিস নেহরা ভারতে নেই। ও এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত।আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না।’ আর নেটিজেনরা তো হেসে গড়াগড়ি খাচ্ছেন।

এক নেটিজেন লিখেছেন – যারা কমনওয়েলথে (Commonwealth Games) পদকই পায় না, সেই দেশ এবার দুটি পদক পেয়েছে। মাথা তো খারাপ হওয়ারই কথা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের