বিসিবির হুঁশিয়ারির পরেই জুয়া সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেই পোস্ট সরিয়ে ফেলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে ঠ্যালার নাম বাবাজি। বৃহস্পতিবার দুপুরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান পাপন (Nazmul Hasan Papan) হুমকি দিয়েছিলেন জুয়া সংস্থার সঙ্গে চুক্তি বাতিল না করলে দেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) নিষিদ্ধ করা হবে। আর সেই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই দেশের অন্যতম তারকা ক্রিকেটার বিসিবিকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, অনলাইন বেটিং সংস্থা বেটউইনারের (Betwinner) সঙ্গে চুক্তি বাতিল করেছেন তিনি। রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

সম্প্রতি আন্তর্জাতিক জুয়া সংস্থা বেটউইনারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকী ওই সংস্থার সঙ্গে বেশ কিছু ছবিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। আর বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় ওঠে। জুয়া সংস্থার সঙ্গে কেন চুক্তিবদ্দ হয়েছেন তা জানতে চেয়ে সাকিবকে কারন দর্শানোর নোটিশ পাঠায় বিসিবি। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি জানিয়ে দিয়েছিলেন, জুয়াড়ি সংস্থার সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলে সাকিবকে দলে ঠাঁই দেওয়া হবে না। এমনকী নিষিদ্ধ করা হবে।

ওই হুমকির পরেই বিসিবিকে চিঠি দিয়ে জুয়া সংস্থা বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানান সাকিব। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেই পোস্ট সরিয়ে ফেলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কথাও জানিয়েছেন।

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল