অনুব্রত’র চিকিৎসা নিয়ে চলছে দায় ঠেলাঠেলি, এবার বিস্ফোরক সুপার

কেষ্টর বাড়ি যাওয়া নিয়ে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপারের দাবি, ওই চিকিৎসককে কোনও চাপ দেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে চিকিৎসা করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি দাবি করেছিলেন, বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশে তিনি গিয়েছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতির চিকিৎসা করতে। এই ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। কেষ্টর বাড়ি যাওয়া নিয়ে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপারের দাবি, ওই চিকিৎসককে অনুব্রতের বাড়িতে যাওয়ার জন্য কোনও চাপ দেওয়া হয়নি। তাঁকে অনুরোধ জানানো হয়েছিল। তাঁর ইচ্ছা না হলে তিনি না-ও যেতে পারতেন।

মঙ্গলবার চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী অনুব্রতর বাড়িতে তাঁকে চিকিৎসা করতে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের কাছে চন্দ্রনাথ অধিকারী দাবি করেছিলেন, তাঁকে অনুব্রতের বাড়ি যাওয়ার জন্য হাসপাতালের সুপার চাপ দিয়েছিলেন। তিনি আরও দাবি করেছিলেন, হাসপাতালের কোনও প্যাডে নয়, তাঁকে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখতে বলা হয়েছিল সুপারের তরফে। যদিও এই চাপ দেওয়ার প্রসঙ্গটি অস্বীকার করেছেন হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। তাঁর দাবি, ‘আমি ওঁকে অনুরোধ করছিলাম দেখতে যাওয়ার জন্য। যেহেতু চিকিৎসক ছুটিতে ছিলেন তাই তাঁকে অনুরোধ করা হয়েছিল। ওঁর অনিচ্ছা থাকলে না-ও যেতে পারতেন। কোনও চাপ দেওয়া হয়নি।’ সাদা কাগজে প্রেসক্রিপশন লেখার বিষয়টি বুদ্ধদেব মুর্মু স্বীকার করে নেন। এই বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু চন্দ্রনাথ ছুটিতে ছিলেন, তাই বাড়িতে গেলে যে ভাবে সাদা কাগজে লিখতে বলা হয় সে ভাবে তাঁকে প্রেসক্রিশন লিখতে বলেছিলাম।’ পাশাপাশি তিনি জানান, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই কেষ্টর বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলেন তিনি।

অন্যদিকে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর দাবি, ‘অনুব্রতর বাড়ি থেকে ফোন এসেছিল, উনি খুব অসুস্থ। সুপারকে জানিয়েছিলাম, কোনও নির্দেশ দিইনি’ ।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের