ভ্যাকসিন না নেওয়ার ‘শাস্তি’, জোকারের আমেরিকায় প্রবেশ নিষেধ

সিনসিনাট্টি ওপেনে অংশ নিতে পারবেন না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা না নেওয়ায় আমেরিকায় ঢুকতে পারবেন না নোভাক জোকোভিচ (Novak Djokovic) । মার্কিন প্রশাসনের তরফ থেকে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমেরিকায় চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে সিনসিনাট্টি ওপেন ২০২২। টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করার কথা জোকারের। কিন্তু করোনা টিকা (vaccine) না নেওয়ায় মার্কিন প্রশাসন সে দেশে তাঁর প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় বেকায়দায় এই টেনিস তারকা।

একই কারণে কিছুদিন আগেও সংবাদের শিরোনামে উঠে আসেন জোকার। চলতি বছর জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনেও (Austrlian open) খেলতে পারেননি জোকার। ওই মাসেই তাঁর স্পেনে যাওয়ার কথা ছিল। স্পেনে জোকারের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। অস্ট্রেলিয়া ওপেন শুরু হওয়ার আগে থেকে জোকার তাঁর এই বিলাসবহুল বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু স্পেন (Spain) জানিয়ে দিয়েছে, জোকার করোনা টিকা না নেওয়ায় তাঁকে সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না।

উল্লেখ করার মতো বিষয় হল, আগের বছর ডিসেম্বরে এক প্রকার গোপনে জোকার ওই বিলাসবহুল বাড়িতে উঠেছিলেন। কোভিড টিকা না নিয়ে তিনি অস্ট্রেলিয়া খেলতে চলে যান। বিমান থেকে অবতরণের পর অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে একটি হোটেলে (hotel) আটক করে রাখে। মামলা গড়ায় আদালতে। আদালতের রায় যায় জোকারের বিরুদ্ধে। স্কট মরিনসন সরকার এই টেনিস তারকাকে ঘাড ধাক্কা মেরে বের করে দেয়। এত বিতর্কের পরেও জোকোভিচ (Djokovic) টিকা না নেওয়ায় নানা প্রান্তে থেকে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন টিকা-ছাড়া ঢুকলে ঘাড়ধাক্কা, জোকারকে বার্তা স্পেনের প্রধানমন্ত্রীর

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের