দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের খেল দুনিয়ায় শুরু স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের ক্রীড়াক্ষেত্রে স্বর্ণযুগের (golden Age) সূচনা হল। শনিবার কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই মন্তব্য করেছেন। এদিন প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সম্বর্ধনা দিতে এবং তাঁদের সঙ্গে মত বিনিময় করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

অ্যাথলিটদের উদ্দেশ্যে মোদি বলেন – পারফরম্যান্সের (performance) মূল্যায়ন পদক জয়ের মাপকাঠিতে বিচার করা যাবে না। তা উচিতও নয়। দেশের হয়ে যে সব অ্যাথলিট কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন, তাদের প্রত্যেকের পারফরম্যান্স নজরকাড়া। সকলেই হাড্ডাহাড্ডি লড়াই করে গিয়েছেন। তফাৎ বলতে কোনও ক্ষেত্রে হয়তো এক সেকেন্ডের (Second) । কোনও ক্ষেত্রে হয়তো এক সেন্টিমিটারের। কিন্তু এই তফাত থেকেও একটা বিষয় আমাদের অ্যাথলিটরা প্রমাণ করে দেখিয়েছেন – আমরাও পারি। আর এটা শুধু শুরু বলা যেতে পারে। আমি বিশ্বাস রাখি আমাদের অ্যাথলিটরা আগামীদিনে দেশের মুখ আরও উজ্জ্বল করবে। দরজায় টোকা দিচ্ছে স্বর্ণযুগ।

সদ্য শেষ হওয়া কমনওয়েলেথ গেমসে (CWG) ভারতীয় অ্যাথলিটদের দাপট ছিল ব্যাডমিন্টন, কুস্তি এবং ভারোত্তলনে। পাশাপাশি জুডো, লনবলেও তাদের পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়িয়েছে। এই প্রসঙ্গে মোদি বলেন, এর আগে আমাদের পারফরম্যান্স শুধুমাত্র কয়েকটি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই সব ইভেন্টগুলি হল হকি, কবাডি। এবার টি-টোয়েন্টি  (T-20) ক্রিকেটেও আমাদের অ্যাথলিটরা রূপো এনে দিয়েছেন। এই প্রথম এই ইভেন্ট থেকে ভারত রূপো পেল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ