ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ ও প্রোফাইল হ্যাকিংয়ের অভিযোগ

যার মধ্যে টলিউড-বলিউডের অনেক স্বনামধন্য শিল্পীরাই আছেন। এবার সেই তালিকায় জুড়ল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেটের যুগে সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং নতুন কোনো বিষয় নয়। এর আগে একাধিক সেলিব্রেটির অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছিল। যার মধ্যে টলিউড-বলিউডের অনেক স্বনামধন্য শিল্পীরাই আছেন। এবার সেই তালিকায় জুড়ল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম। হ্যাঁ, এবার হ্যাকিংয়ের শিকার হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর ফেসবুক পেজ এবং প্রোফাইল হ্যাক হয়েছে।

ই প্রসঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নৃত্যশিল্পী নিজেই জানিয়েছেন, “আমার প্রোফাইলে বেশকিছু আপত্তিকর পোস্ট করা হয়েছে। সেগুলি প্রথম আমার এক বন্ধুর চোখে পড়ে। এরপর তিনিই আমাকে বিষয়টি জানান। আপাতত আমি আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল কিছুই অ্যাকসেস করতে পারছি না। এছাড়া আমার পেজ এবং প্রোফাইল দুটোই ব্লু টিকড দেওয়া অর্থাৎ অথেন্টিকেটেড। বর্তমানে আমি এবং আমার টিম দীক্ষামঞ্জরী ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছি। লন্ডন, সুইজারল্যান্ড, ডাবলিন, বার্মিংহাম মিলিয়ে মোট পাঁচটি কনসার্ট রয়েছে। আসলে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি আমরা। হ্যাক হওয়ার দরুন আমরা নিজেদের পারফরম্যান্স বা রিহার্সালের কোনও আপডেটই শেয়ার করতে পারছি না। যা খুবই বিরক্তিকর ব্যাপার আমাদের কাছে।”

ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেকশনে অভিযোগ রুজু করেছেন তিনি। তিনি আশা করেন, হয়তো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে, যাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর প্রোফাইল বা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা কিছুদিনের জন্য তাঁর পেজ বা প্রোফাইল থেকে বিরত থাকুন। সবকিছু ঠিক হয়ে গেলে, তিনি নিজেই সব জানিয়ে দেবেন। উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসেও ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পেজ তৈরি করার অভিযোগ উঠেছিল। আবারও একই সমস্যায় পড়লেন ডোনা গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিসিসিআই সভাপতির স্ত্রীর নামে এহেন ফেসবুক পেইজ এবং প্রোফাইল একসঙ্গে হ্যাক হওয়ায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের