Loading live market data...
Loading active stocks...
Connecting...

Independence Day 2022: ‘ক্ষুদে সদস্য’ অ্যাক্সেলকে মরণোত্তর সম্মান

বাহিনীর বিনম্র শ্রদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে হত দুই বছরের অ্যাক্সেলকে (Axel) সম্মান জানাল ভারতীয় সেনা। প্রতি বছর স্বাধীনতা দিবসে পদকপ্রাপকদের তালিকা প্রকাশিত হয়। দেশ রক্ষায় বিশিষ্ট অবদান যাদের রয়েছে, তাদের প্রতি সম্মান জানাতে প্রকাশিত হয় তালিকা। এ বছরের পদক প্রাপকের তালিকায় নাম ছিল ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত সাহসী  অ্যাক্সেলের (Axel)  ।

গত ৩০ জুলাই জঙ্গিদমন অভিযানে বাহিনীর সঙ্গে গিয়েছিল অ্যাক্সেল। পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ওর মৃত্যু হয়। পাল্টা গুলিতে মারা পড়ে সশস্ত্র জঙ্গিদের দল। অ্যাক্সেলের মৃত্যুতে বাহিনীতে শোকের ছায়া। স্বাধীনতার ৭৫ বছরে (75 years of Indipendence) দেশবাসী যখন উৎসবে মাতোয়ারা, তখন জম্মু-কাশ্মীরে সেনাছাউনির পরিবেশ অনেকটাই গুরুগম্ভীর। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি অ্যাক্সেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, জম্মুতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Indipendence Day)। স্কুল-কলেজে উঠেছে তেরঙ্গা। গত বছরের মতো এ বছরেও লালচকে উঠেছে তেরঙ্গা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনী টহল দিচ্ছে। বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দরের নিরাপত্তাও নিশ্ছিদ্র। বিমানবন্দরে যে সব যাত্রী প্রবেশ করছেন, তাদের সঙ্গে থাকা ব্যাগ এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখা হচ্ছে। কারও গতিবিধি সন্দেহজনক হলে, নিরাপত্তাবাহিনীর চোখা-চোখা প্রশ্নের মধ্যে তাঁকে পড়তে হচ্ছে। স্টেশনের (Station) নিরাপত্তাও চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ সব ট্রেনের পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ট্রেনেও চলছে তল্লাশি। পুলিশ ও প্রশাসন বিন্দুমাত্র গা ঢিলে মনোভাবে রাজি নয়।

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

প্রয়াত চন্দ্রনাথের বাড়িতে যাবেন শুভেন্দু

১ কোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেফতার,মাদক চক্রে চাঞ্চল্য হাজিপুরে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জারি কমলা সতর্কতা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী