স্ত্রীকে বাড়ি ফেরাতে মাকে খুন করল ছেলে!

তাই শ্বশুড়বাড়ি ছেড়ে বাপের বাড়ি হাজির হয়েছে বউ। মায়ের সঙ্গে বউ-এর অশান্তি মেটাতে চরম পদক্ষেপ নিল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্তির মূলে মা, তাই গুনধর ছেলে খুন করল। বাড়িতে মা থাকা নিয়ে বউ-এর সঙ্গে অশান্তি। তাই শ্বশুড়বাড়ি ছেড়ে বাপের বাড়ি হাজির হয়েছে বউ। মায়ের সঙ্গে বউ-এর অশান্তি মেটাতে চরম পদক্ষেপ নিল ছেলে। মাকেই খুন করে বউকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিল ছেলে। এই ঘটনায় হতবাক এলাকাবাসী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির তারকেশ্বেরের আঁকরগলি এলাকায়। মৃতের নাম সন্ধ্যা গুছাইত। তাঁকে খুনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ছেলে সঞ্জয় গুছাইত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দিন পারিবারিক অশান্তি চলছিল মা ও স্ত্রীয়ের মধ্যে। যার জেরে সঞ্জয়ের স্ত্রী কয়েকমাস আগেই বাপের বাড়ি চলে যায়।

ঘটনার তীব্রতা বাড়ে গত বুধবার। যখন বউকে বাড়ি ফেরানো নিয়ে মায়ের সঙ্গে অশান্তি বাধে চরমে। তারপরেই বিশাল অশান্তি হয় সেদিনই। তখনই সঞ্জয়ের বাড়ি থেকে বিকট চিৎকারের শব্দ ভেসে আসে। পাশের বাড়ির লোকেরা ও পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে নিজের মাকে ঝোলাতে চাইছেন সঞ্জয়। প্রতিবেশীরায় সঞ্জয়কে আটকায় ও পুলিশে খবর দেয়। তারপরেই মৃতার মেয়েকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। মৃতার মেয়েই নিজের দাদার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। তিনি জানিয়েছেন, ‘বউকে নিয়ে ভাইয়ের সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হত। কিন্তু, সেই পরিবারিক অশান্তির এমন চরম পরিণতি হবে এভাবে ভাবতে পারিনি।’ সঞ্জয়ের জামাইবাবু বিপ্লব জানার দাবি, ‘সঞ্জয়ের বউয়ের সঙ্গে রোজই চলত ঝামেলা। ওর বউ বলে মা মারা গেলে তবে আমি বাড়িতে ফিরব। তার জন্যই এই কাণ্ড।’

ঘটনায় পুলিশ জানিয়েছে, সঞ্জয় নিজের মুখেই মাকে খুনের ঘটনা স্বীকার করেছে ধৃত। বৃহস্পতিবার অভিযুক্তকে চন্দননগর আদালতে তোলা হলে সঞ্জয়ের ৫ দিনের পুলিশি হেফাজত হয়। ছেলের পরিবারের তরফে এই খুনের পিছনে স্ত্রীয়ের প্ররোচনার অভিযোগ আনা হলেও আদৌ এই ঘটনায় ওই মহিলার কোনও ভূমিকা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের