বিদেশী মদের দাম কমতেই ধাক্কা দেশি মদের বিক্রিতে

রাজ্যে বিয়ার এবং বিদেশি মদের দাম কমার জেরে তার বিক্রি বেড়ে গিয়েছে। আর সেই ধাক্কা এসে পড়েছে দেশি মদের ওপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) বিদেশী মদের দাম কমতেই, ধাক্কা লাগল দেশি মদের(Country Liquor) বিক্রিতে। আগে এ রাজ্যে প্রতি মাসে গড়ে ৪ কোটি লিটার দেশি মদ বিক্রি হত। সম্প্রতি দেখা যাচ্ছিল তা কমে দাঁড়িয়েছে ৩ থেকে ৩.২ কোটি লিটার। এর কারণ খুঁজতে গিয়ে আবগারি দফতরের কর্তারা দেখেন যে রাজ্যে বিয়ার এবং বিদেশি মদের(Foreign Liquor) দাম কমার জেরে তার বিক্রি বেড়ে গিয়েছে। আর সেই ধাক্কা এসে পড়েছে দেশি মদের ওপর। কেননা দেশি মদে অ্যালকোহলের মাত্রা বেশি থাকায় তা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনি শরীর থেকে গন্ধও বেশি ছড়ায়। তাই সমাজের এলিট সোসাইটি ও শিক্ষিত মধ্যবিত্ত দেশি মদ খুব একটা পছন্দ করেন না। তাঁদের পছন্দ বিয়ার ও বিদেশি মদ। কিন্তু তার দাম বেশি থাকায় নিম্নবিত্ত মানুষজন দেশি মদের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু এখন বিদেশি মদ আর বিয়ারের দাম কমতেই এই নিম্নবিত্তদের একাংশ বিয়ার ও বিদেশি মদে ঝুঁকে পড়েছেন। আর সেই ধাক্কা সরাসরি পড়েছে দেশি মদের বিক্রিতে। যদিও তাতে রাজ্যের আবগারি দফতরের রাজস্ব আদায়ে হেরফের হয়নি।

রাজ্যের আবগারি দফতরের কর্তাদের অভিমত, রাজ্যে সম্প্রতি দেশি মদ খেয়ে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। তার জেরে কিছু মানুষ দেশি মদ ছেড়ে বিদেশি মদে ঝুঁকেছেন। এর পাশাপাশি সস্তায় বেশ কিছু বিদেশি মদ পাওয়া যাওয়াতেই দেশি মদ ছেড়ে বিয়ার বা বিদেশি মদে ঝুঁকেছে তরুণ প্রজন্ম। তাছাড়া বিদেশি মদের শেষ বার দাম কমেছে গত বছরের শেষে। চলতি বছরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে গেলেও বিদেশি মদের দাম কিন্তু বাড়েনি। কার্যত তার জেরেই বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে বাংলার বুকে দেশি মদের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলায় দেশি মদের বিক্রি কমেছে প্রায় ১ কোটি লিটার। তবে সামগ্রিক ভাবে বাংলায় মদের বিক্রি বেড়েই চলেছে। তার জেরেই চলতি অর্থবর্ষে জুলাই মাস পর্যন্ত রাজ্যের আবগারি দফতরে শুল্ক আদায় হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষের শেষে যা প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছে যেতে পারে বলে অনেকেই মনে করছেন।

এই অবস্থায় আবগারি দফতর সূত্রেই জানা গিয়েছে চলতি বছরে বাংলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে যে ৪টি ব্রান্ডের মদ সেগুলি হল Royal Stag, Royal Challenge, Imperial Blue এবং 100 Pipers। বাংলার বাজারে এখন Royal Stag-এর নিবের দাম ২০০টাকা ও পাঁইটের দাম ৩৯০টাকা। Royal Challenge – এর নিবের দাম ২১০টাকা ও পাঁইটের দাম ৪২০টাকা। Imperial Blue –র নিবের দাম ১৬০টাকা ও পাঁইটের দাম ৩০০টাকা। 100 Pipers-এর নিবের দাম ৪৬০টাকা ও পাঁইটের দাম ৮৪০ টাকা। কার্যত বিদেশি মদের এই পকেট ফ্রেন্ডলি দামের জন্যই দেশি ছেড়ে লোকে এখন বিদেশি মদের দিকে বেশি করে ঝুঁকছে বলে আবগারি দফতরের কর্তাদের অভিমত। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক