BREAKING: জিএসটি চাপানোর জের, বুধবার থেকে আরও দামী হচ্ছে আমুল দুধ

আগামিকাল থেকে  সংস্থার বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধের দাম প্রতি ৫০০ মিলিলিটারে ২ টাকা বাড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য পরিষেবা কর (GST) চাপানোর জের। আগামিকাল বুধবার থেকে মহার্ঘ হচ্ছে আমুল দুধ (Amul Milk)। মঙ্গলবার আমুল দুধের প্রস্তুতকারী সংস্থা গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ( Gujarat Cooperative Milk Marketing Federation) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল থেকে  সংস্থার বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধের দাম প্রতি ৫০০ মিলিলিটারে ২ টাকা বাড়ছে। দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপরে দাম বাড়ানোর পরেও সংস্থার পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চেয়েও দুধের দাম কম বাড়ানো হয়েছে। 

চলতি বছরের মার্চ মাসেই আমুলের (Amul) পক্ষ থেকে এক দফায় দুধের দাম বাড়ানো হয়েছিল। সেবার প্রতি লিটার দুধের দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছিল ২ টাকা। গত মাসে প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপরে জিএসটি (GST) চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। ওই সিদ্ধান্তের ফলে দুধ থেকে শুরু করে দুগ্ধজাত পণ্যের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল। 

এদিন আমুল দুধের প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে আমুল গোল্ড (Amul Gold) দুধের দাম প্রতি ৫০০ মিলি দাঁড়াবে ৩১ টাকা। আমুল শক্তি (Amul Shakti)-র দাম ৫০০ মিলি হবে ২৮ টাকা এবং আমুল তাজা (Amul Taaza) দুধের দাম প্রতি ৫০০ মিলি বেড়ে দাঁড়াবে ২৫ টাকা।  প্রস্তুতের খরচ এবং গোখাদ্যের দাম বেড়ে যাওয়াতেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩