অনুব্রত’র অ্যাকাউন্ট্যান্টকে জেরা শুরু সিবিআইয়ের, সুকন্যাকেও করা হবে জেরা

অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে জেরা শুরু করল সিবিআই। বুধবার তাঁকে বোলপুরে সিবিআইয়ের ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে জেরা শুরু করল সিবিআই। বুধবার মণীশ কোঠারিকে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন শুধু অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নয়, কেষ্টর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

বুধবার বোলপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করে সিবিআই। সেখানেই তাঁকে জেরা শুরু করেন গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডলের সম্পত্তির বিষয়ে এবং আরও বেশ কিছু বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে দাবি গোয়েন্দাদের। এদিনই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে বোলপুরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা।

এর আগে মঙ্গলবার দিনভর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে টানা জেরা করে সিবিআই এর গোয়েন্দারা। তাঁকে আসানসোল জেলে সিবিআইয়ের  তদন্তকারী আধিকারিক গিয়ে জেরা করেন। গরুপাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। ইতিমধ্যেই তদন্তে নেমে সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ সিবিআই এর দাবি, শুধু সায়গল হোসেন নন, অনুব্রতর বাড়ির কর্মী থেকে শুরু করে অন্যান্য দেহরক্ষী এবং আত্মীয়দের নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে৷ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য মণ্ডলের নামে যে বিপুল পরিমাণ সমপত্তি রয়েছে তার উৎস কী, সে বিষয়ে জানতে চাইছেন সিবিআই গোয়েন্দারা। গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে বহু সম্পত্তি রয়েছে অনুব্রত কন্যা সুকন্যার নামে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?