হাইকোর্টের তলব, বোলপুরের বাড়ি ছেড়ে কলকাতার পথে সুকন্যা

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুপুর ৩টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুপুর ৩টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই নির্দেশের পর এদিন সন্ধ্যায় বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে বেরোলেন সুকন্যা মণ্ডল। কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তাহলে বৃহস্পতিবার কি কলকাতা হাইকোর্টে হাজিরা দেবেন কেষ্টকন্যা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বুধবার বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করলে কোনও উত্তর দেননি সুকন্যা। নিজের গন্তব্যের বিষয়ে কোনও মুখ না খুললেও তাঁর গাড়ি কলকাতা অভিমুখে রওনা দিয়েছে। প্রসঙ্গত বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল-সহ ৬ জনের টেট পাশ করার শংসাপত্র এবং চাকরির নিয়োগপত্র নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতে হবে। তাঁদের বিরুদ্ধে মূলত অভিযোগ, টেট পাশ না করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। এমনকি স্কুলে না গিয়েও চাকরিতে রয়েছেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর আরও অভিযোগ, কোনওদিন স্কুলে যানননি সুকন্যা মণ্ডল। তাঁকে সই করানোর জন্য হাজিরা খাতা আসত বাড়িতে।

অভিযুক্ত ৬ জন প্রত্যেকে অনুব্রত মণ্ডলের আত্মীয় ও ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ছজনের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা, অনুব্রতর ভাই, ভাইপো, পিএ। পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে স্কুলের অনুব্রত কন্যা যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদালত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য