‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সরাসরি নিশানা করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গতকাল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া এবং পুলিশের ভূমিকা নিয়ে তাঁর সরব হওয়ার পর এবার পাল্টা আক্রমণ শানালেন অর্জুন। 

জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে ওষুধ প্রয়োজন, তা এখনও প্রয়োগ করা হচ্ছে না। দলের কর্মীদেরও তাঁকে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অভিষেকের ধমকানি ও চমকানি আর কেউ সহ্য করবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অভিষেকের কাছে কোনও অভিযোগের প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও প্রমাণ থাকলে তা সমাজমাধ্যমে প্রকাশ করা উচিত।  

আরও পড়ুনঃ ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

এখানেই থেমে থাকেননি অর্জুন সিং। এলোপ্যাথি ও হোমিওপ্যাথির প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, অভিষেকের এলোপ্যাথিক ওষুধে কাজ হবে না, হোমিওপ্যাথিক ওষুধেও আর কাজ হবে না। সঠিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে না বলেই তিনি বারবার ধমকাচ্ছেন বলে দাবি করেন মন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিংয়ের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী