অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার (Sample Test) সঙ্গে সঙ্গেই বাড়ল অস্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Cases) ও দৈনিক মৃত্যুর (Daily Covid Death) রেখচিত্র ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে আগের দিনের তুলনায় শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। আর সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক শূন্য চার শতাংশে। তবে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে ৯ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৩৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৩ হাজার ৩২৫ জন। মারণ ভাইরাসের ছোবলে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে এক লাফে অনেকটাই বেড়েছে। নতুন করে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন চার জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪২৭ জন।’

তবে দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬০৭ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ৭৭ হাজার ২৭৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৬ শতাংশে। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে চার হাজার ৬২৪ জন।’

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ