একে ৪৭-সহ কেএলও জঙ্গির আত্মসমর্পণ

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মসমর্পণ করলেন সস্ত্রীক কেএলও জঙ্গি। অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন তাঁরা। ওই কেএলও জঙ্গির নাম কৈলাশ কোচ। তিনি ওই জঙ্গিগোষ্ঠীর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন।  আত্মসমর্পণ করে বৃহস্পতিবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করেন কৈলাশ কোচ এবং তাঁর স্ত্রী।  এদিন  সাংবাদিক বৈঠকে তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। একে ৪৭ অস্ত্র-সহ কৈলাশ এবং তাঁর স্ত্রী আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁদের আরও অনেক সহযোদ্ধা আত্মসমর্পণ করে মূলস্রোত ফিরতে চান।

প্রসঙ্গত কেএলও বা ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’ জঙ্গিদের মূলস্রোতে ফেরানোর জন্য সম্প্রতি প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। রাজ্যের তরফে জানানো হয়েছে কেএলও জঙ্গিরা অস্ত্র সমর্পণ করলে দেওয়া হবে টাকা। এমনকি অস্ত্র-পিছু পৃথক ইনসেন্টিভও দেওয়া হবে বলে জানানো হয়।

রাজ্য সরকারের তরফে জানানো হয়, কেএলও জঙ্গি এবং লিঙ্কম্যানেরা আত্মসমর্পণ করলে তাঁদের এককালীন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে দু লাখ টাকার ফিক্সড ডিপোজিট (এফডি) করে দেওয়া হবে আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য। যদিও সেই ফিক্সড ডিপোজিট স্থানীয় জেলার পুলিশ সুপার বা স্থানীয় কমিশনারেটের শীর্ষ কর্তার সঙ্গে যৌথ ভাবে করা হবে। আত্মসমর্পণের তিন বছর পরে সেই টাকা ব্যবহার করতে পারবেন তাঁরা। এ ছাড়াও তিন বছর ধরে প্রতি মাসে মিলবে সাড়ে চার হাজার টাকা। তবে কোথাও চাকরি পেয়ে গেলে ওই টাকা পাবেন না তিনি। বাড়িভাড়া বাবদ আত্মসমর্পণকারী পাবেন মাসে আড়াই হাজার টাকা। তার সঙ্গে  পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, বিনামূল্যে ওষুধ মিলবে।নাবালক সন্তানদের শিক্ষা বাবদ পাঁচশো টাকা এবং সন্তান কলেজে পড়লে মাসে দেড় হাজার টাকা দেবে রাজ্য সরকার। এছাড়াও সমর্পণ করা বিভিন্ন অস্ত্রের ধরণ অনুযায়ীো টাকা পাবেন তাঁরা। রাজ্য সরকারের সেই ঘোষণার পর এদিন আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে এলেন সস্ত্রীক কৈলাশ কোচ।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা