বিমান ৩৬ হাজার ফুট উঁচুতে, পাইলট, কো-পাইলট নাক টেনে ঘুম

দুইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাইলটদের গুরুদায়িত্ব হল যাত্রীদের এক জায়গা থেকে অন্য একটি জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়া। আর ইথিওপিয়া এয়ারলাইন্সের পাইলট এবং কো-পাইলট সেই দায়িত্বের কথা ভুলে ককপিটে নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালেন। মিস করলেন বিমানবন্দর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর অ্যাভিয়েশন হেরাল্ডের।

তাদের প্রতিবেদন অনুসারে, ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান সুদানের খারতুম বিমানবন্দর থেকে ইথিওপিয়ার রাজধানী খার্তুমের উদ্দেশ্যে রওনা দেয়। নির্দিষ্ট উঁচ্চতায় ওঠার পর পাইলট অটোমুডের সুইচ অন করে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে, খার্তুম বিমাবন্দরের ব়্যাডারের আওতায় আসার পর সেখানকার এটিসির দায়িত্বে থাকা আধিকারিকেরা বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করে। সাড়া না পেয়ে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন। বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়।

এদিকে, যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। তারা বিমান সেবিকার সঙ্গে কথা বলেন। এক বিমান সেবিকা ককপিটের দরজা আলগা করে খুলতেই দেখেন পাইলট ও কো-পাইলট নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। অন্য কোনও উপায় না দেখে তারা পাইলট এবং সহকারী পাইলটকে ঘুম থেকে তোলেন। দুজনে চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে ওঠেন। ততক্ষণে বিমান খার্তুম বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে। তারা এটিসির সঙ্গে পুনরায় যোগাযোগ করে বিমানের মুখ ঘুরিয়ে খার্তুমে দিকে রওনা দেয়। অবতরণের পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বড়ো ধরনের বিপদের হাত থেকে কয়েকশো যাত্রী রক্ষা পেয়েছেন। পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে।

উল্লেখ করা যেতে মে মাসে এমন একটি ঘটনার সাক্ষী আমেরিকা।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি