লাল ফৌজের রক্তচক্ষুর মোকাবিলায় প্যাগংয়ে শক্তি প্রদর্শন ভারতীয় সেনার

চিনের আগ্রাসন যেন ক্রমে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে লাল ফৌজকে কড়া বার্তা দিয়ে প্যাংগংয়ে শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনাবাহিনী।

Share:

লাদাখ : লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ। চিনের আগ্রাসন যেন ক্রমে বেড়েই চলেছে। গালওয়ানে ভারতীয় বাহিনীর হাতে নাস্তানাবুদ হওয়ার পরও শিক্ষা হয়নি ড্রাগনের দেশের। এরই মধ্যে সেই সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং লেকে সেতু তৈরি করছে চিন। এই পরিস্থিতিতে লাল ফৌজকে কড়া বার্তা দিয়ে প্যাংগংয়ে শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনাবাহিনী।

সংবাদ সংস্থা সূত্রে খবর, চিনকে সবক শেখাতে লাদাখে লাগাতার শক্তি বাড়াচ্ছে ভারত। গত মঙ্গলবার প্যাংগং লেকে ‘ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট’ অর্থাৎ জওয়ান বহনে তৈরি বিশেষ জলযানের ক্ষমতা প্রদর্শন করে ফৌজ। এমন এক-একটি বোট ৩৫ জন জওয়ান বহনে সক্ষম। দ্রুতগামী এই জলযানগুলিতে চেপে মুহূর্তের মধ্যে প্যাংগং লেকে চিনা ফৌজকে ঘিরে ফেলতে পারবে ভারতের সেনাবাহিনী। পূর্ব লাদাখের ভৌগলিক বৈশিষ্ট্যর কথা মাথায় রেখেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই যান তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্যাংগং লেকের পাশে কৌশলগত উঁচু জায়গাগুলি কব্জা করতে চাইছে লালফৌজ। তারা এই কাজে সক্ষম হলে বেকায়দায় পড়বে ভারতীয় সেনা।

এদিকে, ভারতের উদ্বেগ বাড়িয়ে প্যাংগং লেকে  (Pangong Tso lake) দু’টি সেতু বানাচ্ছে চিন। যাতে প্রয়োজনে ভারত-চিন সীমান্ত এলাকায় দ্রুত সেনা পাঠাতে পারে বেজিং (Beijing)। উপগ্রহ চিত্রে লালফৌজের এই কার্যকলাপ ধরা পড়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে প্রতিরক্ষা মহলে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে ২০ কিলোমিটার দূরে একটি সেতু তৈরির কাজ শেষ করেছে বেজিং। সেই কাজ শেষ হতে না হতেই ফের আরও একটি সেতু তৈরির কাজ শুরু করেছে তারা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপর ভারত কী পদক্ষেপ করে সেটার দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় হামলা চালায় চিনা ফৌজ। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। তারপর থেকেই সেখানে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় ফৌজ। তবে চিনের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে সংঘাত বাড়ছে দুই বাহিনীর মধ্যে। সেনা সূত্রে খবর, গালওয়ানের পর থেকেই প্যাংগং লেকের পাশে প্রচুর সেনা মোতায়েন করেছে লালফৌজ। এবার তারই মোকাবিলায় নিজেদের শক্তি বাড়াল ভারিতীয় সেনা।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ