মাত্র ১০,৯৯৯ টাকায় আকর্ষণীয় স্মার্টফোন বাজারে আনল Nokia

Nokia C30 স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) এর সাহায্যে। এতে এতে ৬.৮২-ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে যা ৪০০ নাইট পিক ব্রাইটনেস সহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোকিয়ার নতুন স্মার্টফোন বৃহস্পতিবারই বাজারে লঞ্চ করল। যার দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিশেষ বিষয় হল এটি জিও-র সঙ্গে কিছু আকর্ষণীয় অফার দিয়ে লঞ্চ করা হল। যআ গ্রাহকদের আরও আকর্ষিত করবে। গত জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল নোকিয়া সি-৩০ (Nokia C30) স্মার্টফোন। বৃহস্পতিবার সেটি ভারতের বাজারে ছাড়া হল। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্য়াটারি, যা দীর্ঘক্ষণ চার্জ না দিলেও চলবে বলে সংস্থার দাবি।

দুটি ভেরিয়েন্টে 30 মোবাইল ফোন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। 3GB RAM+32GB Storage-সহ ফোনটির দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা এবং 4GB RAM+64GB Storage-সহ ফোনটির দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। বর্তমানে ফোনটি সবুজ এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। দেশের সমস্ত অফলাইন মোবাইলের দোকান, ই-কমার্স সাইট এবং নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। এই স্মার্টফোনটির সঙ্গে জিও গ্রাহকরা এক্সক্লিউসিভ অফার পাবেন। এর জন্য গ্রাহকরা ১,০০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাবেন। পাশাপাশি ফোনটি সক্রিয় করার ১৫ দিনের মধ্যে জিও গ্রাহকরা মাইজিও অ্যাপের মাধ্যমেও অফারটি চালু করতে পারেন। সেক্ষেত্রে ১৫ দিনের মধ্যে ইউপিআই-এর মাধ্যমে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও, 249 টাকা বা তার বেশি রিচার্জ করা জিও গ্রাহকরা Myntra, PharmEasy, Oyo এবং MakeMyTrip এ 4,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন।

কী আছে ফোনটিতে?

Nokia C30 স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) এর সাহায্যে। এতে এতে ৬.৮২-ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে যা ৪০০ নাইট পিক ব্রাইটনেস সহ। এতে একটি অক্টা-কোর ইউনিসক SC9863A প্রসেসর আছে যার সাথে 4GB বা র‍্যাম রয়েছে। এর অভ্যন্তরীণ মেমরি ৬৪GB পর্যন্ত, যা একটি কার্ডের সাহায্যে ২৫৬GB পর্যন্ত বাড়ানো যায়। ফটোগ্রাফির জন্য, এর পিছনে 13MP ক্যামেরা এবং 2MP গভীরতার সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই স্মার্টফোনের সামনে 5MP ক্যামেরা আছে। 10W ফাস্ট চার্জিং সাপোর্টও এখানে দেওয়া হয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো হয়েছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে