মণীশ-স্তুতি প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমস: টাকা নিয়ে খবর প্রকাশ করি না

আমাদের রিপোর্ট পুরোপুরি তথ্য নির্ভর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করতে টাকা নেয় না। পত্রিকায় যে সব খবর প্রকাশিত হয় তা তথ্য নির্ভর। খবর প্রকাশের আগে প্রাপ্ত তথ্য যাচাই করা হয়। তথ্যে বিভ্রাট থাকে সেই খবর বাতিল করে দেয় নিউ ইয়র্ক টাইমস।

দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজেপির মন্তব্যে পাল্টা জবাব দিল নিউ ইয়র্ক টাইমস ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা পত্রিকার অন্যতম শীর্ষকর্তা নিকোল টেলরের সঙ্গে যোগাযোগ করে। তাকে বলা হয়, ভারতীয় জনতা পার্টি এবং সরকারের দাবি, তাদের পত্রিকায় দিল্লির শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে যে খবর প্রকাশিত হয়েছে তা টাকার বিনিময়ে।

সেই অভিযোগের জবাবে তারা একটি ই-মেল পাঠায়। ই-মেলে বলা হয়, দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পত্রিকায় যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি তথ্য নির্ভর। প্রতিবেদন প্রকাশের আগে তাদের প্রতিনিধিরা নিজেরাও একটা পৃথক সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় উঠে এসেছে আপ সরকারের নেওয়া পদক্ষেপে দিল্লির বাসিন্দারা খুশি।সুতরাং, টাকা নিয়ে খবর প্রকাশের যে অভিযোগ উঠেছে তার কোনও ভিত্তি নেই। নিউ ইয়র্ক টাইমস টাকা নিয়ে কোনও খবর প্রকাশ করে না।

তিনি এও বলেন, একই খবর খালেজ টাইমসেও প্রকাশিত হয়েছে। তারাও সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সুতরাং, দুটো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যে তথ্যের ওপর ভিত্তি করেই তা বলাই বাহুল্য।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩