আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক, বিদ্যুতের তার জড়িয়ে মা-ছেলে সহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: চাষের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল মা-ছেলে সহ তিনজনের। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখিল গ্রামে। ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে ওই জমিতে তার ছিঁড়ে পড়ল তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায় আট বছরের রিফাত হোসেন। আচমকাই তার উপরে জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিড়ে পড়ে। বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হয়ে চি‍ৎকার শুরু করে দেয় সে। নাতির আর্তনাদ শুনে ছুটে যান হোসনেয়ারা বেগম। তিনিও বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হয়। মা ও ভাগ্নেকে উদ্ধারের জন্য জন্য গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা মিয়াও। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, কীভাবে ওই তার ছিড়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণেই ওই ঘটনা ঘটেছে।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ