রুশ তেল কিনবে হাসিনা সরকার, পৌঁছবে ভারত হয়ে

ঘোষণা কয়েকদিনের মধ্যেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন নিষেধ উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত অটল ভারতকে দেখে অনুপ্রাণিত বাংলাদেশ। তারাও এবার মস্কোর থেকে তেল কিনবে বলে ঠিক করেছে। সরকারিভাবে এখনও এই ব্য়াপারে কিছু বলা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ-শক্তি- খনিজ সম্পদ মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, রাশিয়ার থেকে তেল কিনতে ভারতকে নিষেধ করেছিল আমেরিকা। সেই নিষেধ অস্বীকার করে মস্কোর থেকে তেল কেনার সিদ্ধান্ত অটল রয়েছে দিল্লি। ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের মনে কিছুটা হলেও সাহস জুগিয়েছে। হাসিনা সরকারও মস্কোর থেকে তেল কেনার চিন্তা-ভাবনা শুরু করেছে। মস্কোর থেকে কেনা তেল ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। অসমের নুমালিগড় থেকে বাংলাদেশ তেল ক্রয় করে। এই ব্যাপারে দিল্লির সঙ্গে ঢাকার চুক্তিও হয়েছে। ফলে রাশিয়ার থেকে কেনা তেল খুব সহজেই ভারত হয়ে বাংলাদেশে পৌঁছে যাবে। 

মস্কো সিদ্ধান্ত নিয়েছে, কিছু দেশকে তারা সস্তায় তেল বিক্রি করবে। রাসনেফট সম্প্রতি বাংলাদেশকে সস্তায় তেল বিক্রির প্রস্তাব দেয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে সংস্থার পদস্থ আধিকারিকদের মধ্যে এই নিয়ে কথাও হয়। রাসনেফট বাংলাদেশকে ব্যারলে প্রতি ৫৯ ডলার করে তেল বিক্রি করবে বলে জানায়।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম একশো ডলার। তেল তারা সরাসরি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেবে। ব্যারেল প্রতি ৫৯ ডলারের মধ্যে ধরা হয়েছে জাহাজে করে তেল নিয়ে যাওয়ার খরচও। তবে মন্ত্রক এখনও এই ব্যাপারে সরকারিভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি। এর মধ্যেই এল রাশিয়া থেকে তাদের তেল ক্রয়ের খবর। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়