Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলা স্তব্ধ করে দেওয়া হবে, অখণ্ড নদীয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

এদিন বিজেপি বিধায়ক বলেন, পরবর্তী কর্মসূচী কৃষ্ণনগর রাজপথ স্তব্ধ করা। তবে বঙ্গ বিভাজন ভাগের প্রসঙ্গে এই ‘প্রতিবাদী’ বিধায়কই একদম চুপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও রানাঘাটে একই দাবিতে মিছিল করেছিলেন তাঁরা। আবারও অখণ্ড নদীয়া জেলার দাবিতে মিছিল করলেন শান্তিপুরের মতুয়া মহাসঙ্ঘ এবং সনাতনী মঞ্চের সদস্যরা। শান্তিপুরের ডাকঘর বাস স্ট্যাণ্ড থেকে শান্তিপুর স্টেশন পর্যন্ত মিছিল করা হয়। বাজানো হয় ডঙ্কা। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। তাঁর হুমকি এরপরে কাজ না হলে ব্লকে ব্লকে মিছিল করার। শুধু তাই নয় জেলা স্তব্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। ইনিই অবশ্য চুপ করে থেকেছেন বঙ্গ বিজেপির একাংশের বাংলা ভাগের দাবিতে।

বিজেপি (BJP) বিধায়কের (MLA) দাবি, নদিয়া জেলাকে অখণ্ড রাখতে হবে। নাম পরিবর্তন করে ‘রাণাঘাট’ করা যাবে না। তবে সেই প্রতিবাদের মাঝে কেন ধর্মের ছোঁয়া ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। মিছিলের বেশ কয়েকটি ফেস্টুনে লেখা ছিল, ‘অখণ্ড নদীয়া জেলার পক্ষে ও সনাতনী বিশ্বাসে আঘাতের প্রতিবাদে মিছিল ও সমাবেশ’। প্রশ্ন, অখণ্ড জেলার দাবি জানিয়ে আন্দোলনে কেন ‘সনাতনী বিশ্বাস’- এ আঘাত লাগার কথা উঠছে। আর এতেই সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। তৃণমূলের কটাক্ষ, জোর করে ধর্মের উস্কানি দেয় একমাত্র বিজেপি। আরও বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলা ভাগ করা হচ্ছে। সবুজ শিবির থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে প্রশ্ন, বিজেপি ‘অখণ্ডতা’ চাইলে কেন রাজ্যকে ভাঙার কথা বলে?

এদিন বিজেপি বিধায়ক বলেন, পরবর্তী কর্মসূচী কৃষ্ণনগর রাজপথ স্তব্ধ করা। তবে বঙ্গ বিভাজন ভাগের প্রসঙ্গে এই ‘প্রতিবাদী’ বিধায়কই একদম চুপ। সমালোচনা হচ্ছে, তার মানে অখণ্ডতার দাবি নয়, শুধুমাত্র লক্ষ্য রাজনৈতিক ইস্যু তৈরি করা।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত