চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ ও বলিউডের মিশেল, মুক্তি পেল ‘গডফাদার’এর টিজার

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ছবির সঙ্গে বলিউডে লড়াইয়ে কিছুতেই পেরে উঠছে না। এদিকে দক্ষিণ ভার্সেস বলিউড নিয়ে বিতর্ক তুঙ্গে। আর তার মধ্যেই দক্ষিণ এবং বলিউড একেবারে মিশে একাকার হয় গেল। হ্যাঁ, একদিকে দক্ষিণের জমজমাট অ্যাকশন, অন্যদিকে বলিউড স্টাইলের মিশেল একেবারে জমে ক্ষীর। সলমনের ‘টাইগার 3’ (TIGER 3) কবে আসবে সেই অপেক্ষায় আপাতত দিন গুনছে সলমন ভক্তরা। কিন্তু এরই মধ্যে প্রকাশ্যে এল তাঁর দক্ষিণী ছবি ‘গডফাদার’ (GODFATHER)-এর টিজার। হ্যাঁ, এই ছবিতে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন সলমন। যে দিনটির জন্য চিরঞ্জীবী এবং সালমান (Chiranjeevi and Salman Khan) ভক্তরা দিনের পর দিন অপেক্ষা করছেন, অবশেষে অপেক্ষার অবসান হল! গত ১৮ আগস্ট, গডফাদারের নির্মাতারা এই ছবির একটি বিশেষ পোস্টার লঞ্চ করে ছবির টিজার মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। আর প্রতিশ্রুতি অনুযায়ী, আজ অর্থাৎ ২২ আগস্ট তেলেগু মেগাস্টার চিরঞ্জীবীর ৬৭তম জন্মদিনের ঠিক আগের দিনই ‘গদফাদার’ এর টিজার প্রকাশ্যে এল। গডফাদার, জনপ্রিয় মালায়লাম ফিল্ম লুসিফারের অফিসিয়াল তেলেগু রিমেক।

দক্ষিণী ছবিতে তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করছেন সলমন। আর ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ছবিতে হাতেখড়ি দিচ্ছেন সলমন। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমনকে। এদিকে টিজারে আলাদা আলাদা ভাবেই দেখানো হয়েছে দুই তারকাকে। একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর তো অন্যদিকে কালো জ্যাকেট চাপিয়ে বাইকে চেপে সামনে আসছেন সলমন। এছাড়াও এই ছবির বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শোনা গিয়েছিল যে, সলমনের পানভেলের ফার্ম হাউসে এই ছবির শুটিং করেছেন চিরঞ্জীবী। টিজারটির সময়কাল ১ মিনিট ৩৩ সেকেন্ড। এছাড়াও টিজারে মেগাস্টার চিরঞ্জীবীকে বীরত্বপূর্ণ এন্ট্রি করতে দেখা গিয়েছে, এবং একজন পেশাদারের মতো বন্দুক ছুঁড়তে দেখা গিয়েছে তাঁকে। আর শুরুর কয়েক মিনিট পরেই, অভিনেত্রী নয়নথারা চরিত্রের সঙ্গে পরিচয় হয়, এরপরই সালমান খানের গ্র্যান্ড এন্ট্রি হয়, তিনি বাইকে চড়ে আবার বন্দুক ছোড়ে!

চিরঞ্জীবীর গডফাদার-এ ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন। চিরঞ্জীবীর জন্মদিনের উপহার হিসেবে এই ছবির নির্মাতারা এই ছবির টিজারটি প্রথম প্রকাশ্যে এনেছেন।গডফাদার একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার। যেটিতে অভিনয় করছেন, চিরঞ্জীবী, নয়নথারা এবং সত্যদেব। ছবিতে রয়েছেন গঙ্গাভ ও সুনীলও। সম্প্রতি, সলমন চিরঞ্জীবীর সঙ্গে একটি বিশেষ গানে অভিনয় করেছেন। যেটি কোরিওগ্রাফ করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার প্রভুদেবা। গডফাদার এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন এস থামন। এছাড়াও ইতিমধ্যেই সামনে এসেছে সলমনের ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছে একেবারে অন্য রূপে, অ্যাকশন অবতারে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ