করোনাকে ঠেকাতে সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত হাওড়া পুরসভার

করোনার সংক্রমণে লাগাম টানতে হাওড়ায় বিভিন্ন জায়গায় সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণে লাগাম টানতে হাওড়ায় বিভিন্ন জায়গায় সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্যোগ নেয় হাওড়া গ্রামীণ পুলিশও। কিন্তু পুজোর বাজারে সবকিছু ছাড় দেওয়া হয়। ফলে ফের বেলাগাম হচ্ছে করোনা। তাই সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরনিগম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানালেন হাওড়া পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

যেহেতু বাজার থেকেই করোনার সংক্রমণ ছড়ানোর সুযোগ থাকে বেশি তাই শুধুমাত্র সেই জায়গা গুলি বন্ধের পথে হেঁটেছে হাওড়া পুরনিগম। শুক্রবার গোটা তালিকা দেওয়া হয়েছে কোন কোন দিন কোথায় বাজার বন্ধ থাকবে। প্রতি সোমবার শিবপুর, নিশ্চিন্দা এবং সাঁকরাইল থানার বাজার বন্ধ থাকবে। প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে বেলুড় ও সাঁতরাগাছি থানার বাজার। বুধবার গোলাবাড়ি, জগাছা এবং চ্যাটার্জিহাট থানা এলাকার বাজার বন্ধ থাকবে। বৃহস্পতিবার হাওড়া, দাশনগর, ডোমজুড় ও বালি থানা এলাকার দোকান-বাজার বন্ধ থাকবে। শুক্রবার বন্ধ থাকবে মালিপাঁচঘড়া ও লিলুয়া থানার বাজারগুলি। আর শনিবার ব্যাঁটরা এবং বি-গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে বলেই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।

এই বিষয়ে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘শীঘ্রই বাজার কমিটির সদস্যদের ডাকা হবে। সকল ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য সচেতন করার বিষয়ে তাঁদের বলা হবে। এছাড়া পুর নিগম, স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন ও সিটি পুলিশের যে টিম গঠন করা হয়েছে, সেই টিমের সদস্যরা বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখবেন, করোনাবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা। এছাড়া বাজারগুলিতে ঢোকার মুখে স্যানিটাইজারের গেট বসানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি স্যানিটাইজেশন করার বড় গাড়িগুলি দিয়ে বিভিন্ন বাজার অঞ্চলে স্যানিটাইজেশন করানো হবে।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের